এগিয়ে এলো উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ। ফল ঘোষণা হবে ২৭ মে।

কিছুদিন আগেই শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছিল যে আগামী ২১ মে প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল। এরপর সম্ভবত ২ ই জুন প্রকাশ করা হবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট। কিন্তু আর ২ ই জুন নয়, আরও এগিয়ে এলো উচ্চমাধ্যমিকের ফল ঘোষণার দিন।

শিক্ষা পর্ষদ সূত্রে খবর যে, আগামী ২৭ মে ই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। সেদিন সকাল সাড়ে দশটা থেকে পরীক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পারবেন পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট http://wbchse.nic.in/ এর মাধ্যমে। এছাড়াও পরীক্ষার্থীরা আর যেসমস্ত ওয়েবসাইট থেকে তাদের ফলাফল জানতে পারবেন সেগুলি হলো http://www.wbbse.org/ , এবং http://www.examresults.net।

এছাড়াও এসএমএস-এর মাধ্যমেও নিজেদের রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা। এসএমএস -এ ফল জানার জন্য – WB <রোল নম্বর > লিখে পাঠিয়ে দিতে হবে 58888/54242 কিংবা 56263 এই নম্বরগুলোর যে কোনো একটিতে। এবারে উচ্চমাধ্যমিক পরীক্ষার ৭৪ দিনের মাথাতেই প্রকাশিত হতে চলেছে পরীক্ষার ফল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পরীক্ষা শুরু হয়ে শেষ হয়েছিল মার্চ মাসে।

RELATED Articles

Leave a Comment