আনারসের পর কি এবার বিষ? কেরলের পর এবার অসমে ১৩টি বাঁদরের মৃতদেহ মিলল জলে

কেরলে হাতির মৃত্যুর পর এবার সামনে এলো বাঁদরের মৃত্যু। হাতির মৃত্যুর ক্ষত এখন মানুষের মনে দগদগে হয়ে আছে। ঘটনার পর তীব্র নিন্দায় সোচ্চার হয়েছিলেন দেশের বহু পশুপ্রেমী। এবার এলো বাঁদরের মৃত্যুর খবর। রবিবার অসমের চাচর জেলায় একটি জলের ট্যাঙ্কে ১৩ টি বাঁদরের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেল। খবর পেয়ে মৃতদেহগুলি উদ্ধার করে পুলিশ। তারপর তাদের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। রিপোর্ট এখনো আসেনি। তবে অনুমান করা হচ্ছে, এই বাঁদরগুলিকে হয়তো বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে।

আনারসের পর কি এবার বিষ? কেরলের পর এবার অসমে ১৩টি বাঁদরের মৃতদেহ মিলল জলে

শিলচর সংলগ্ন কতিরালি জল প্রকল্পের জুনিয়র ইঞ্জিনিয়র প্রদীপ্তকুমার দে বলেন, “রবিবার বিকেলে জলাধারের মধ্যেই ১৩টা বাঁদরের মৃতদেহ পাওয়া যায়। পোস্টমর্টেমের রিপোর্ট না আসায় আমরা মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত নই। তবে দুস্কৃতীরা হয়তো আগে থেকে রিসার্ভারের জলে বিষ মিশিয়ে দিয়েছিল। আর সেই জল খেয়েই সম্ভবত বাঁদরগুলি মারা গেছে।”

https://twitter.com/ANI/status/1270312559925583872?s=20

তিনি আরও জানাাচ্ছেন, এই জলাধার ৩৫০টি বাড়ির জলের একমাত্র উৎস। সেখানে ১৩টি বাঁদরের দেহ মিলেছে। যার জন্য তাঁদের মধ্যেও ভয়াবহ আতঙ্ক তৈরি হয়েছে।

RELATED Articles

Leave a Comment