পিকনিক করতে গিয়ে ঘটল মর্মান্তিক ঘটনা, ট্রাক পিষে দিল পিকনিকের বাসকে, বাস থেকে তালগোল পাকানো ১৪টা দে’হ উদ্ধার

শীতকাল বা নতুন বছরের সময় মানেই পিকনিক। এই সময়টা কোথাও গিয়ে বন্ধুদের সঙ্গে আনন্দে মাততে ভালোবাসেন সকলেই। কিন্তু এবার সেই পিকনিকের আনন্দই বদলে গেল বিষাদে। ভয়ঙ্কর দুর্ঘটনায় পিকনিকে যাওয়া ব্যক্তিদের মধ্যে মৃত্যু ১৪ জনের। গুরুতর জখম ২৭ জন।

কী ঘটেছিল ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে অসমের দেরগাঁও-তে। জানা গিয়েছে, অসমের আথখেলিয়া থেকে বালিজানে পিকনিক করতে যাচ্ছিল একটি বাস। সেই বাসে ছিলেন একই পাড়ার ৪৫ জন বাসিন্দা। পিকনিকে যেতে ভোট ৩টে নাগাদ রওনা দিয়েছিলেন তারা। কিন্তু পিকনিক স্পটে পৌঁছনোর আগেই ঘটে যায় বিপত্তি।

জানা গিয়েছে, গন্তব্যে পৌঁছনোর কিছুটা আগে ভোট ৫টা নাগাদ দেরগাঁওয়ের উল্টোদিকে মারগেরিতা থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই পিকনিকের বাসটির। এই সংঘর্ষের জেরে বাসের সামনে অংশ একেবারে দুমড়ে-মুচড়ে যায়। কিছুই প্রায় অবশিষ্ট ছিল না বাসের সামনের অংশে।     

https://twitter.com/ANI/status/1742386929843438044

ভয়াবহ এই দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। ক্রেন দিয়ে সরানো হয় ট্রাকটিকে। এরপর দুর্ঘটনাগ্রস্থ ওই বাস থেকে একে একে যাত্রীদের উদ্ধার করে আনা হয়। অনেক দে’হই তালগোল পাকিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, এই দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১৪ জন যাত্রীর। আর গুরুতর জখম কমপক্ষে ২৭ জন যাত্রী। আহতদের উদ্ধার করে জোরহাট মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। একাধিক আহত যাত্রীর অবস্থাই  সঙ্কটজনক বলে খবর। কীভাবে এমন ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

RELATED Articles