করোনার থাবা এবার বন্দরেও, করোনা পজিটিভ ২০ জন নৌ সেনাকর্মী

করোনা আতঙ্কের মধ্যে দিন কাটছে প্রতিটা দেশবাসীর।দেশে সংক্রমন এখন বেড়েই চলেছে। এই মুহূর্তে দেশে আক্রান্তের সংখ্যা ১৪,৩৭৮ যার মধ্যে মৃত্যু হয়েছে ৪৮০ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১,৯৯২ জন। কিন্তু এবার করোনা থাবা বসালো বন্দর এলাকায়।

মুম্বইয়ের নৌঘাঁটিতে করোনা আতঙ্ক ছড়ালো। এএনআই সংবাদসংস্থা সূত্রে খবর, একটি নৌঘাঁটিতে ২০ জন নৌ সেনাকর্মীর কোভিড-১৯ এর রিপোর্ট পজেটিভ এসেছে। নৌ সেনার প্রথম সংক্রমনের ঘটনাটি ঘটে আইএনএস আংর বেসে। এরপর সেখান থেকে সংক্রমণ বাকি বেসে ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। ওই সেনাকর্মীদের সংস্পর্শে কারা কারা এসেছেন, তাঁদের সবাইকে চিহ্নিত করে কোয়ারেন্টিনে পাঠানো হবে বলে জানানো হয়েছে।

https://twitter.com/ANI/status/1251335211750547462

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক দাবি করেছে ভারতে নতুন করে করোনা সংক্রমণের হার কিছুটা হলেও কমছে। আগের থেকে ৪০ শতাংশ হারে মানুষের সংক্রমনের হার কমেছে। কমেছে নতুন করে আক্রান্ত হওয়ার ঘটনাও। লকডাউন শুরু হওয়ার আগে যেখানে তিনদিনে আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুন হয়ে যাচ্ছিল সেখানে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হতে ৬ দিন লাগছে। ভারতে নতুন করে করোনা সংক্রমণের হার কমছে। এমনটাই দাবি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের।

তবে চরম আশঙ্কার কথা শুনিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের একটি সূত্র। মে মাসের শুরুতেই সারা দেশে এই মারণ ভাইরাসের সংক্রমণ মাত্রা ছাড়াবে। আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে সবচেয়ে বেশি হতে চলেছে মে মাসের প্রথম সপ্তাহেই। বিশেষজ্ঞরা মনে করছেন, মে মাসের পরে ধীরে ধীরে কমবে সংক্রমণের ভয়াবহতা। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দ্বিতীয় দফার লকডাউনকে সফল করার উদ্দেশ্যে দেশজুড়ে কড়া নজরদারি বসিয়েছে এবং মানুষকে বাড়িতে থাকার নির্দেশ জারি করেছে। বিভিন্ন পরিসংখ্যান থেকে দেখা গেছে, যে দেশগুলোই করোনা মোকাবিলায় প্রথম থেকেই সম্পূর্ণ লকডাউনের রাস্তায় হেঁটেছে তারাই ভাল ফল পেয়েছে।

RELATED Articles

Leave a Comment