পুলিশ এখন মানবতার মুখ, ৪৩০কিমি দূরত্ব অতিক্রম করে পৌঁছে দিল ক্যান্সারের ওষুধ

করোনা সংক্রমন রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। লকডাউনের জেরে পরিবহন ব্যবস্থারও হাল খারাপ। পুলিশের কড়া নজরদারি চলছে চারিদিকে। মানুষকে বাড়িতে থাকার নির্দেশ জারি রয়েছে। এই নির্দেশ ভেঙে বাইরে বেরলে জনতার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে দেখা গেছে পুলিশকে। কিন্তু জরুরি পরিষেবার ক্ষেত্রে মানবতার রূপও দেখালেন পুলিশ প্রশাসন।

প্রায় ৪৩০ কিলোমিটার দূরত্ব পেরিয়ে এক ক্যান্সার রোগীকে ওষুধ পৌঁছে দিলেন কর্ণাটক পুলিশের এক হেড কনস্টেবল। বেঙ্গালুরু থেকে ধারাওয়াদ, এতখানি রাস্তা পাড় করলেন শুধু বাইকে চড়েই। ক্যান্সার আক্রান্ত বৃদ্ধকে অতি প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দিতে সুদীর্ঘ পথ অতিক্রম করলেন এস কুমারাস্বামী। তাঁর এই কাজের প্রশংসা করে ট্যুইট করেছেন বেঙ্গালুরু সিটি পুলিশ।

https://twitter.com/BlrCityPolice/status/1250776703229546497

এই ধরনের একটি ঘটনা সামনে আসে গত মাসের শেষের দিকে। উত্তরপ্রদেশের লখনউতে হজরতগঞ্জের স্টেশন হাউস অফিসার এক বাক্স মিষ্টি পৌঁছে দিয়েছিলেন লো ব্লাড সুগারের সমস্যায় ভোগা এক ৮০ বছরের বৃদ্ধের বাড়িতে। রামচন্দ্র প্রসাদ কেশরী নামের ওই বৃদ্ধ অসুস্থ বোধ করে ফোন করেন পুলিশকে। নিজের অসুবিধার কথা জানানোর পরই পদক্ষেপ নেন পুলিশ প্রশাসন। এরপর এসএইচও সন্তোষ সিংহ মিষ্টি নিয়ে ওই বৃদ্ধের বাড়ি পৌঁছে যান। লকডাউন চলাকালীন এমন অনেক ঘটনারই সাক্ষী রয়েছেন সাধারণ মানুষ। একসময় পুলিশ যাদের কাছে আতঙ্কের মুখ ছিল আজ তাদের কাছেই মানবিক মুখ। লকডাউন স্বার্থক করে দেশকে বাঁচাতে পুলিশ প্রশাসন এখন মানুষের জন্য নিজেদের নিয়োজিত করেছেন।

RELATED Articles

Leave a Comment