করোনা আতঙ্কে জেরবার ভারত। দিনের পর দিন হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। করোনা ভাইরাস মূলত আক্রমণ করে ফুসফুসে। যার জেরে শুরু হয় তীব্র শ্বাসকষ্ট। এবং সেই পরিস্থিতি সামলানোর জন্য প্রয়োজন পর্যাপ্ত ভ্যান্টিলেটর। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সারা দেশে পর্যাপ্ত ভ্যান্টিলেটরের অভাব দেখা গেছে।
এ বার সেই সমস্যারই সমাধান বার করল কেরলের একদল বায়োমেডিক্যাল পড়ুয়া। থ্রিক্কাকাড়া অঞ্চলের মডেল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র-ছাত্রীরা এবার সস্তায় নতুন এই ভ্যান্টিলেটরের মডেল তৈরি করেছে যা করোনা মোকাবিলায় কাজে লাগতে পারে বলে মনে করা হচ্ছে।
ডঃ এপিজে আব্দুল কালাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘এমার্জেন্সি ভ্যান্টিলেটর’ প্রতিযোগিতার জন্য এই যন্ত্র আবিষ্কর করেছিলেন তাঁরা। কিন্তু বর্তমানে করোনা যুদ্ধের অস্ত্র হতে চলেছে এই ভ্যান্টিলেটর।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, গঠনগত দিক দিয়ে অন্য ভ্যান্টিলেটরগুলির থেকে এটি অনেকটাই আলাদা। পড়ুয়ারা কলেজ গবেষণাগারের জিনিসপত্র দিয়েই তৈরি করেছেন এই যন্ত্র। খুব বেশি হলে ৫ হাজার টাকা খরচ হয়েছে এটি তৈরি করতে। কয়েক দিনের মধ্যেই বাজারে মিলবে এই ভ্যান্টিলেটর। দাম হতে পারে বড়জোড় ১৫,০০০ টাকা!
মূলত কৃত্রিম ভাবে শ্বাস প্রক্রিয়া চালাতে ব্যবহার করা হয় ভ্যান্টিলেটর। কলেজের অধ্যাপক মিনিমল বি জানিয়েছেন, ড্রাইভ প্রযুক্তিকে কাজে লাগিয়ে কম্প্রেসরের মাধ্যমে পড়ুয়ারা এই ভ্যান্টিলেটর তৈরি করেছেন। কলেজের অন্তিম বর্ষের ছাত্র, দিনকরন পিএস, শ্বেথা টিএস, জোয়েল রায়— সকলে মিলে তৈরি করেছেন এই যন্ত্র। আপাতত পরীক্ষা-নিরীক্ষার পর কয়েক দিনের মধ্যেই বাজারে আসবে এই ভ্যান্টিলেটরটি।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!