এবার কি তাহলে ২,০০০ টাকার নোট বন্ধের পথে ?

২০১৬ সালের ৮ই নভেম্বর পুরোনো ৫০০ এবং ১০০০ টাকার নোট বন্ধ করে বাজারে এসেছিল নতুন ৫০০ এবং ২০০০ এর নোট। কিন্তু বাজারে নতুন ২০০ এবং ৫০০ টাকার নোট আসার পর থেকে ২০০০ টাকার নোটের আর দেখা মিলছে না। আর যদিও কপালে জুটে যায় তো তাঁকে ভাঙিয়ে খুচরো করে পুনরায় ব্যবহার করতে ঘাম ছুটছে সাধারণ মানুষের। সব মিলিয়ে ২০০০ টাকার নোট নিয়ে দেখা দিয়েছে বিস্তর সমস্যা। আর তাই গুঞ্জন শোনা যাচ্ছে, এই নোট বন্ধ করার কথা চিন্তা ভাবনা করছে কেন্দ্র। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর।

এই প্রসঙ্গে সোমবার অনুরাগ ঠাকুর বলেন, ‘২০০০ টাকার নোট বাতিল করার কোনও প্রশ্নই নেই। এই ব্যাপারে কোনওরকম চিন্তা ভাবনাই করছে না কেন্দ্র। তবে খুচরোর সমস্যা হওয়ায় স্টেট ব্যাঙ্কের অনুরোধে ৫০০ এবং ২০০ টাকার নোট আরও বেশী সংখ্যায় বাজারে ছাড়ার চেষ্টা করা হচ্ছে।তার বক্তব্যে কিছুটা স্বস্তিতে সাধারণ মানুষ। তাদের আবার হয়রান হয়ে লাইনে দাঁড়াতে হবে না। কিন্তু অটো বড় নোট ভাঙিয়ে খুচরো করতে সত্যি নাজেহাল আপামর ভারতবাসী।

RELATED Articles

Leave a Comment