৭ দিন ধরেই স্কুলেই আটকে ২৫০ জন পড়ুয়া, নেই খাবার, মিলছে না জলও, অভিযোগ কানেই তুলল না পুলিশ, কেন ঘটছে এমন?

Students Stuck in School for 7 Days: স্কুল ছুটি হয়েছে অনেকক্ষণ বা বলা ভালো অনেক দিন। কিন্তু তাও স্কুল থেকে ছুটি পাচ্ছে না পড়ুয়ারা। স্কুলের বন্দী একাধিক পড়ুয়া। তাও আবার একদিন-দুদিন নয়, টানা ৭ দিন স্কুলে আটকে রয়েছে পড়ুয়ারা (Students Stuck in School for 7 Days)। এই নিয়ে পুলিশ বা ঊর্ধ্বতন কর্তাদের কাছে জানিয়েও কোনও লাভ হয়নি বলে খবর। কিন্তু কেন এভাবে স্কুলে আটকে পড়ুয়ারা?

সূত্রের খবর, স্কুলের সামনে নাকি বুলডোজার দিয়ে রাস্তা খোঁড়া হয়েছে। আর এর জেরেই স্কুলের মধ্যেই তকে ২৫০ জন পড়ুয়া। সঙ্গে আটকে শিক্ষকরাও। তারা কেউই স্কুল থেকে বের হতেই পারছেন না (Students Stuck in School for 7 Days)। পরিবারের সঙ্গেও দেখা করা যাচ্ছে না। এদিকে স্কুলে যে খাবার মজুত ছিল তাও ধীরে ধীরে শেষের পথে। ফলে পড়ুয়াদের কী অবস্থা হবে, তা ভেবেই কূলকিনারা পাচ্ছেন না শিক্ষকরা।

এই ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাইয়ে। সেখানে সাহেবপুর কামাল থানার সমন্তিপুর গ্রামে এক বেসরকারি আবাসিক স্কুল রয়েছে। সেই স্কুলে পড়াশোনা করে প্রায় ৭০০ জন পড়ুয়া। এর মধ্যে ২৫০ জন পড়ুয়া স্কুলে থাকে (Students Stuck in School for 7 Days)

কিন্তু কেন স্কুলে আটকে পড়ুয়ারা (Students Stuck in School for 7 Days)?

জানা গিয়েছে, এলাকার দুষ্কৃতীরা ওই বেসরকারি আবাসিক স্কুলের গেটের সামনে মাটি খুঁড়ে একটি বড় গর্ত তৈরি করেছে। আর এর ফলেই স্কুলেই আটকে পড়েছে পড়ুয়ারা (Students Stuck in School for 7 Days)। শুধুমাত্র স্কুলই নয়, রাস্তার মাটি এভাবে খোঁড়ায় মাটির নীচে জল সরবরাহের ব্যবস্থাতেও বিপর্যয় ঘটেছে। এর জেরে স্থানীয়রা জল পাচ্ছেন না ঠিকমতো।   

স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, স্কুল পড়ুয়াদের পড়াশোনায় যাতে বিঘ্ন ঘটে, এর জন্য এর আগেও এমন নানান কাণ্ড ঘটিয়েছে এলাকার দুষ্কৃতীরা। রাস্তাও অবরোধ করা হয়েছে বহুবার। স্কুলের জমি জবরদখল করার জন্যই এমনটা করা হয় বলে দাবী স্কুল কর্তৃপক্ষের। এই নিয়ে পুলিশে অভিযোগও জানানো হয়েছে কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। এবার স্কুলের সামনে মাটি খুঁড়ে পড়ুয়াদের স্কুলে আটকে দিয়েছে দুষ্কৃতীরা (Students Stuck in School for 7 Days)

RELATED Articles