সীমান্ত পেরিয়ে কাশ্মীরে জঙ্গি সংগঠনকে সাহায্য করতে অস্ত্র পাচার ৩ ব্যক্তির, গ্রেপ্তার করল পুলিশ

করোনার আবহেও আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের নাশকতা ছড়ানোর পরিকল্পনা জারি রেখেছে। গত এপ্রিল থেকে একের পর এক জঙ্গি নিকেশ অভিযানে উত্তপ্ত হয়ে উঠেছে উপত্যকা। তবে যত ১৫ই অগাস্ট দিনটি এগিয়ে আসছে তত যেন সন্ত্রাসবাদীদের উপদ্রব আরও বাড়ছে। এবার পাক সীমান্ত থেকে অস্ত্র পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল তিন সন্দেহভাজন ব্যক্তি। সোমবার রাতে সীমান্তবর্তী এলাকায় কিছু ব্যক্তির কাছ থেকে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। খোঁজ নিয়ে জানা গেছে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করতেই অস্ত্র সরবরাহ করার চেষ্টা করছে প্রতিবেশী দেশটি।

করোনার আবহে ভারতকে ক্ষতিগ্রস্ত করতে নানাভাবে অস্ত্র পাচারের চেষ্টা করছে ইসলামাবাদ। সোমবার কুপওয়ারাতে তল্লাশি চালানোর সময় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া তাদের কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল, দুটি পিস্তল ও ম্যাগাজিন পাওয়া গেছে।

এ বিষয়ে ভারতীয় সেনাদের বক্তব্য থেকে জানা যায়, ভারতীয় সেনার সাথে যৌথভাবে অভিযান চালিয়েছে কাশ্মীর পুলিশ কর্তৃপক্ষও। রবিবার সন্ধেবেলা পাক সীমান্ত পেরিয়ে এদেশে অনুপ্রবেশের সময় এক জঙ্গিকে খতম করে সেনা এমনকি তার কাছ থেকে অস্ত্রশস্ত্রও উদ্ধার হয়েছে।

এছাড়া কাশ্মীর পুলিশের ডিজি দলবীর সিং জানান, গত কয়েকদিনে কুপওয়ারা, হীরানগর, কাঠুয়া ও রাজৌরিতে ড্রোন উড়িয়ে কড়া নজরদারী চালানো হচ্ছে। এমনকী, পাঞ্জাবেও অস্ত্র সমেত ট্রাককে আটক করা হয়েছে। তবে ওই তিন ব্যক্তিকে জেরা করে তথ্য আদায়ের চেষ্টা চালানো হচ্ছে।

RELATED Articles

Leave a Comment