এনআরসি চালুর জন্য এবারে বিল পাস হলো বিধানসভায়।

এনআরসি চালুর জন্য এবারে বিল পাস হয়ে গেলো মণিপুর বিধানসভাতে। কাজেই উত্তর পূর্ব ভারতে এবারে অসমের পর মণিপুরে হতে চলেছে এনআরসি বা জাতীয় নাগরিকপঞ্জি৷

এই বিষয়ে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং জানিয়েছেন যে, মণিপুরের বাসিন্দারা এনআরসি এর পক্ষে। ভারতে অবৈধ ভাবে অনুপ্রবেশকারীদের দেশ থেকে বের করে দেওয়া উচিৎ তাই এনআরসি অত্যন্ত প্রয়োজনীয় বলে দাবী মণিপুরের মুখ্যমন্ত্রীর। শুরু তাই নয়, তিনি আরও বলেন যে অনুপ্রবেশকারীদের ধরতে উত্তর পূর্ব ভারতের আরও কিছু রাজ্যের এনআরসি এর প্রয়োজন৷

 

মণিপুরের বিধানসভায় এই বিল পাসের পর এবারে এনআরসি এর অপেক্ষা মণিপুরের বাসিন্দারা। এনআরসি নিয়ে আসামের বাসিন্দাদের অনেক হয়রানির শিকার হতে হচ্ছে৷ নাম বাদ পরেছে প্রায় ১৯ লক্ষ লোকের। অনেকে আত্মহত্যার পথও বেঁছে নিয়েছেন। এবারে মণিপুরে এনআরসি শুরু হলে পরিস্থিতি কেমন দাঁড়ায় সেটিই দেখার বিষয়।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর