এখনও পর্যন্ত সব থেকে কম বয়সী কোরোনা সংক্রমণে মৃতের বয়স ৩৮

চিনের হাত ধরে পৃথিবীর ১৪০টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। তার প্রভাব থেকে রেহাই পায়নি ভারতও। এক লাফে অনেকখানি বেড়েছে আক্রান্তের সংখ্যা। সারা দেশে প্রায় ৩০০—র বেশি মানুষ করোনায় আক্রান্ত বলে খবর পাওয়া গিয়েছে। চলতি সপ্তাহে দুজন মারা গিয়েছেন মহারাষ্ট্রে। রবিবার সকালেই ৬৩ বছর বয়সী একজন ব্যক্তি মুম্বইয়ে মারা গিয়েছেন । তবে গোটা দেশে কমবয়সী কোনও ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর আসেনি। কিন্তু এবার এক ৩৮ বছর বয়সী যুবকের মৃত্যুর খবর প্রশাসনের চিন্তা বাড়িয়ে দিল।

বিহারের ওই যুবক কাতার থেকে দেশে ফেরেন কয়েকদিন আগেই। তার পরই সেই যুবকের শরীরে করোনা সংক্রমণের লক্ষণ দেখা যায়। এর পর টেস্ট করলে তার কোভিড-১৯ পজিটিভ আসে। বিহারে এই প্রথম করোনায় আক্রান্ত কারও খোঁজ পাওয়া গিয়েছিল। আর প্রথম করোনা আক্রান্ত ব্যক্তিই মারা গেলেন এতে আরো বেশি চিন্তায় পড়েছে প্রশাসন ও দেশের মানুষ।

এর আগে দিল্লি, পাঞ্জাব ও কর্নাটকে যেসব ব্যক্তিরা করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তাঁরা সবারই বয়স ছিল ষাট উর্ধে । কিন্তু বিহারের এই যুবক দেশের সব থেকে কমবয়সী হিসাবে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

বর্তমানে সারা দেশে করোনাতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ছয়। বিহারের স্বাস্থ্যসচিব সঞ্জয় কুমার এদিন জানিয়েছেন, সেই যুবকের মৃত্যুর কারণ কিন্তু করোনা নয় বরং কিডনি ফেল। তবে তাঁর শরীরে করোনার জীবাণু পাওয়া গিয়েছিল বটে।রবিবার সকালে এইমসে মারা যান বিহারের সেই যুবক। এটাও জানা গিয়েছে, সেই যুবক দুদিন আগেই কলকাতা থেকে ফিরেছিলেন। এটা শোনার পর শহরবাসীর উদ্বেগ আরো বাড়ছে। কিন্তু এখন ভয়ের সময় নয় সাবধান হয়ে সচেতন হবার সময়।

RELATED Articles

Leave a Comment