আগ্রা গামী একটি আম বোঝাই ট্রাক মধ্যপ্রদেশের নরসিংহপুরের উল্টে গেল, ঘটনায় মৃত ৫

মধ্যপ্রদেশের নরসিংহপুরের পাথা গ্রামের কাছে ট্রাক উল্টে মৃত্যু হলো ৫ শ্রমিকের। আহত হয়েছেন ১১ জন। যার মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

গতরাতে মধ্যপ্রদেশের নরসিংহপুরের কাছে একটি আমি বোঝাই ট্রাক উলটে যায়। জানা গেছে সেটি হায়দ্রাবাদ থেকে আগ্রা যাচ্ছিল। নরসিংহপুরের জেলাশাসক দীপক সাক্সেনা বলেন, ‘আম-ভরতি ট্রাকে মোট ১৮ জন শ্রমিক ছিলেন। যার মধ্যে ট্রাকটি উলটে যাওয়ায় ৫ জন শ্রমিকের মৃত্যু হয় এবং ১১ জন আহত হয়েছেন।’

https://twitter.com/ANI/status/1259258604353290240?s=20

আহতের মধ্যে দু’জনের অবস্থা সংকটজনক। তাদের জব্বলপুরে নিয়ে যাওয়া হয়েছে। এই বিষয়ে সংবাদসংস্থা এএনআই-কে সিভিল সার্জেন অনিতা আগরওয়াল জনান, ‘দু’জনের অবস্থা গুরুতর বলে তাদের জব্বলপুরে স্থানান্তরিত করা হয়েছে। একজনের মাথায় চোট লেগেছে এবং অপরজনের চোয়াল ভেঙে গেছে। বাকিদের অবস্থা আপাতত স্থিতিশীল। গত তিন দিন ধরে একজনের সর্দি, কাশি এবং জ্বর রয়েছে। তাই আমরা সকলেরই করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করেছি। এমনকি মৃতদের নমুনাও নেওয়া হয়েছে। এবার রিপোর্ট আসার পর বাকিটা বলা সম্ভব।”

https://twitter.com/ANI/status/1259254609664593921?s=20

RELATED Articles

Leave a Comment