BREAKING: গলায় গুলি লেগে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বিজেপি প্রার্থী! কাঠগড়ায় তৃণমূল

ভোট পরিস্থিতিতে রণক্ষেত্র হয়ে উঠছে বাংলা, যেখানে হার নিশ্চিত বুঝতে পেরে বিজেপির ওপর যখন তখন হামলা চালাচ্ছে শাসক শিবির, এমনটাই দাবি বিজেপির। এবারের ঘটনাস্থল মালদা। এই জেলার এক বিজেপি প্রার্থীর দিকে গুলি ছুঁড়েছে তৃণমূল যা তার গলায় লেগেছে। তাকে এখন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।

https://twitter.com/khabor24x7/status/1383819312805257221

কিছুক্ষণ আগেই পাওয়া খবর থেকে জানা গিয়েছে, বিজেপি প্রার্থী গোপাল সাহার গলায় গুলি লেগেছে এবং তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি। তাকে অপারেশন করাতে হবে। অপারেশন এর পরেই তার অবস্থান সম্পর্কে জানা যাবে।

গোটা ঘটনায় আঙুল উঠেছে তৃণমূলের দিকে যদিও শাসক শিবির থেকে এই ঘটনার দায় অস্বীকার করা হয়েছে।

RELATED Articles