মনুষ্যত্বহীন ছেলে! পাগল বলে তাড়িয়ে দেওয়া বৃদ্ধাকে দত্তক নিল দিল্লির পরিবার!

এত খারাপের মাঝেও কিছু খবর মন ভালো করে দেয়। করোনা, ঘূর্ণিঝড়, পঙ্গপাল হানা চারিদিকে খালি খারাপ খবরের ভিড়। আর এই খারাপ এর মাঝেই একটা ভালো খবর এল রাজধানী থেকে।

মারধর করে ৭০ বছর বয়সী লীলাবতী কেদারনাথ দুবেকে বাড়ি থেকে বের করে দিয়েছিল মুম্বই নিবাসী ছেলে। কোনওমতে, ট্রেনে করে দিল্লিতে আসেন বৃদ্ধা। কারণ সেখানে যে রয়েছে তাঁর অন্য ছেলে। কিন্তু সেও যে মনুষ্যত্বহীন তা বুঝতে পারেননি লীলাবতী দেবী। মাকে নিতে প্রত্যাখ্যান করে দিল্লিওয়ালা ছেলেও। পাগল বলে বের করে দেয়।

https://twitter.com/VermaKiran/status/1267358673686294528?s=20

লীলাবতী জানিয়েছিলেন, তিনি দিল্লিতে বাকি জীবন ভিক্ষে করেও কাটিয়ে দেবেন। কিন্তু, যে ছেলেরা তাঁকে পাগল বলে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাঁদের স‌ংসারে আর ফিরবেন না। লীলাবতীর ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশ পেতেই সাহায্যের হাত বাড়িয়ে দেন অনেকেই।

অনেকে অভিনেতা সোনু সুদের কাছেও সাহায্য চান। সব জানতে পেরে অভিনেতা আশ্বাস দেন, তিনি নিশ্চয় কিছু সাহায্য করবেন। এখন বর্তমানে দিল্লির একটি পরিবার ওই বৃদ্ধাকে দত্তক নিয়েছে। দিল্লি-নিবাসী সমাজকর্মী কিরণ ভার্মা — যিনি লীলাবতীকে দত্তক নিয়েছেন তিনি বলেন, আমি আরেকজন ঠাকুমাকে পেয়ে আশীর্বাদধন্য।

https://twitter.com/SonuSood/status/1266942979479965696?s=20

RELATED Articles

Leave a Comment