প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ লক্ষ টাকা দান ১৯৬৫-র যুদ্ধে শহীদ সেনাকর্মীর স্ত্রী দর্শনী দেবীর

করোনার আবহে সংক্রমন ও মৃত্যু মিছিল এদেশে অব্যাহত। পাশাপাশি এই করোনার কারণে থমকে গেছে দেশের অর্থনীতিও। করোনার জন্য যে বিপুল পরিমান অর্থ স্বাস্থ্যখাতে ব্যয় হচ্ছে তা সরকারের পক্ষে একা বহন করা সম্ভবপর নয়।

করোনায় দেশকে সাহায্য করতে কেন্দ্রের তরফে গঠন করা হয়েছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল। করোনা মোকাবিলায় সাধারণ মানুষ থেকে বড়ো বড়ো তারকারা নিজেদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে শহীদ হাবিলদারের স্ত্রী দর্শনী দেবী। ৮২ বছর বয়স্কা করোনা মোকালবিলায় ২ লক্ষ টাকা দান করলেন প্রধানমন্ত্রীর তহবিলে।বর্তমানে তিনি উত্তরাখণ্ডের বাসিন্দা। স্থানীয় প্রশাসনের সাহায্যে তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এই টাকা দিয়েছেন।

দর্শনী দেবীর এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপীন রাওয়াত বলেছেন, ‘শ্রীমতী দর্শনী দেবীর জন্য আমরা সবাই খুব গর্বিত। তিনি যে বেনজির দৃষ্টান্ত স্থাপন করলেন সেটা সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুপ্রাণিত করবে। সবার পক্ষে হয়তো ত্রাণ তহবিলে টাকা দেওয়া সম্ভব না। তবে সেক্ষেত্রে প্রত্যেকে যদি সঠিকভাবে কর দেন তাহলেই অনেক সমস্যার সমাধান হওয়া সম্ভব। করফাঁকি দেওয়ার উপায় খোঁজা উচিত নয়।’

RELATED Articles

Leave a Comment