১০০ দিনের কাজে কেন্দ্রের তরফে বরাদ্দ হলো অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকা।

গ্রামীন অর্থনীতিকে নতুন করে তুলে ধরতে ১০০ দিনের কাজে অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্র এবার মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম (MGNREGS)-এ অতিরিক্ত ৪০,০০০ কোটি টাকা ঢালতে চলেছে।

‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের আওতায় যে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, তারই একাংশ গেল মনরেগার খাতে। অর্থমন্ত্রী জানিয়েছেন এই অতিরিক্ত অর্থে ৩০০ কোটি দিনের অতিরিক্ত কাজের ব্যবস্থা হল। এর ফলে গ্রামে যেসব পরিযায়ী শ্রমিকরা ফিরছেন, এর ফলে বর্ষার সময়‌ও তারা কিছু কাজ করতে পারবেন নিজেদের জীবিকা নির্বাহের জন্য। গ্রামে জলসঞ্চয়ের কাজ সহ স্থায়ী সম্পত্তি বানানোর কাজ এতে বৃদ্ধি পাবে, বলে আশা প্রকাশ করেন সীতারামন।

উৎপাদন বৃদ্ধির ফলে গ্রামীন অর্থনীতিও চাঙ্গা হবে বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার। এর আগে চাষের পরিকাঠামো গড়ার জন্য ১ লক্ষ কোটির ফান্ড বানানোর কথা জানিয়েছিলেন নির্মলা সীতারামন। একই সঙ্গে মাইক্রো ফুড এন্টারপ্রাইজগুলির পরিকাঠামোগত বদলের জন্য ১০ হাজার কোটি বরাদ্দ করেছিলেন তিনি। এছাড়াও সারা দেশ জুড়ে অভিন্ন রেশন কার্ড, পরিযায়ীদের জন্য খাদ্যশষ্য ও সস্তায় বাড়ি বানিয়ে দেওয়ার কথাও জানানো হয়েছে প্যাকেজের অধীনে।

RELATED Articles

Leave a Comment