রহস্য, জাদুটোনা, কুসংস্কার আর তন্ত্র-মন্ত্রের জন্য সবচেয়ে প্রসিদ্ধ কোন দেশ? নিঃসন্দেহে উত্তর হবে ভারতবর্ষ। এই দেশের পরতে পরতে লুকিয়ে আছে রহস্য। অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে কত অসংখ্য অমীমাংসিত ঘটনা যার রহস্য আজও ভেদ করা সম্ভব হয়নি। একই সঙ্গে আমাদের এই সমাজ চরম রকম কুসংস্কারাচ্ছন্ন।
বিশ্বের সর্বত্রই কম বেশি কুসংস্কার মেনে চলা হয়। তবে এদেশে সেই মেনে চলার মাত্রাটা একটু বেশিই। এর মধ্যে এমন কিছু কাজ রয়েছে যা পরবর্তীকালে বিজ্ঞানমনস্ক মানুষের কাছেও কুসংস্কারে পরিণত হয়েছে। যদিও প্রথাগত ধর্মের মধ্যে কুসংস্কার রয়েছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এটি সাধারণত ভাগ্য, ভবিষ্যদ্বাণী এবং নির্দিষ্ট আধ্যাত্মিক জগতের বিশেষ করে বিশ্বাস এবং অভ্যাসগুলির ক্ষেত্রে প্রয়োগ করা হয়, বিশেষ করে এই ধারণাটি যে নির্দিষ্ট বা আপাতদৃষ্টিতে সম্পর্কহীন। যা পূর্বের ঘটনাগুলি দ্বারা ভবিষ্যতের ঘটনাগুলির জন্য ভবিষ্যদ্বাণী করা যেতে পারে। জেনে নেওয়া যাক সেই নিয়মগুলি।
*** দোকান এবং গাড়ি, বাড়ির সদর দরজাতে লেবু-লঙ্কা ঝোলানো। পাড়ার অনেক দোকানে বা রাস্তায় এই ধরনের জিনিস ঝুলিয়ে বা পরে থাকতে দেখা যায়। এই নিয়ম বা কুসংস্কার তা-যাই হোক অনেকই মেনে চলেন।
*** ঋতুস্রাব চলছে এমন মহিলাদের আমাদের দেশের বহু জায়গায় অপবিত্র বলে মনে করা হয়। এমনকি বাড়ির বাইরে একটি অন্ধকার ঘরে সেই কয়েকদিন থাকতেও বাধ্য করা হয়।
*** গায়ে টিকটিকি পড়া মানে অশুভ কিছুর ইঙ্গিত। এমনটা মনে করেন অনেকেই। ঠিক সেই কারনেই ঘরের থেকে টিকটিকি তাড়ানোর যাবতীয় পন্থা নিয়ে থাকেন।
*** কালো বিড়াল রাস্তা পার করা মানেই বিপদের আশঙ্কা। এখনও বহু মানুষ এই নিয়ম মেনে চলেন। বিড়াল রাস্তা পার হচ্ছে দেখলেই দাঁড়িয়ে পড়েন।
*** গর্ভবতী কোনও মহিলাদের গ্রহণের সময় ঘরে থাকার কথা বলা হয়। নাহলে বাচ্চার উপর রাহুর খারাপ প্রভাব পড়ে বলে মনে করা হয়।
*** যাত্রাকালীন সময় হেঁচে ফেলা মানে যাত্রা অশুভ। সেই মত অনেকেই মানেন বাড়ির বাইরে যাওয়ার আগে হাঁচি পড়লে একটু দাঁড়িয়ে যাওয়া।
*** কুনজর থেকে বাচ্চাদের রক্ষার জন্য কাজল পরানোর নিয়ম। বাড়ির বাইরে বাচ্চাদের নিয়ে যাওয়ার সময়ে এই নিয়ম অনেকেই পালন করেন।
*** এছাড়াও শুতে যাওয়ার সময় বালিশের নীচে লোহার বস্তু নিয়ে শুতে যাওয়া। মনে করা হয় এই নিয়ম মেনে চললে, রাতে দুঃস্বপ্ন আসে না।
আপনিও যদি উপরের কোন কুসংস্কার মেনে চলেন তবে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।





