আজকাল ওষুধ পত্র, দুধের প্যাকেট বা অন্যান্য প্যাকেটজাত দ্রব্য কেনার সময় ‘এক্সপাইয়ারি ডেট’ বা ‘বেস্ট বিফোর’ দেখে কেনা আমাদের প্রায় অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। কোনও জিনিস কতদিন পর্যন্ত ভালো থাকবে বা তা কোন তারিখ অবধি খাওয়ার উপযোগী তা বিবেচনা করার জন্যই ‘এক্সপায়ারি ডেট’ দেখে জিনিসপত্র কিনতে হয়। এবার থেকে পছন্দের মিষ্টি কেনার সময় থেকেও এই একই নিয়ম চালু করল FSSAI। পয়লা অক্টোবর থেকেই লাগু হতে চলেছে এই নির্দেশ।
উৎসবের মরশুমে মিষ্টি খারাপ হয়ে যাওয়ার অভিযোগ তোলেন অনেক ক্রেতাই। সে ক্ষেত্রে কোনও ব্যবস্থা নেওয়ার উপায় থাকে না। সেই সমস্যার অবসান করতেই FSSAI-এর তরফ থেকে জারি করা হয়েছে এই নতুন নিয়ম।
ইতিমধ্যেই, দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই বিষয় সম্পর্কে অবহিত হতে চিঠি পাঠিয়েছেন ফুড সেফটি কমিশনার। ফুড সেফটি কমিশনের সেই চিঠিতে উল্লেখ করা হয় যে, প্যাকেটজাত নয় এমন মিষ্টির ক্ষেত্রে তার ট্রে-এর উপরেই লিখে রাখতে হবে সেইসব মিষ্টির ‘বেস্ট বিফোর’ তারিখ। আর প্যাকেটজাত মিষ্টির ক্ষেত্রে প্যাকেটের উপরেই থাকতে হবে তার ‘এক্সপায়ারি ডেট’। মিষ্টির উপাদানের উপর নির্ভর করে প্রতিটি মিষ্টির ‘বেস্ট বিফোর’ তারিখ বা ‘এক্সপায়ারি ডেট’ উল্লেখ করতে হিবে বিক্রেতাকে, এমন আবশ্যকতাই জারি করা হয়েছে। এই ভাবে, মিষ্টি খারাপ হয়ে যাওয়া বা তা খাওয়ার উপযোগী না হওয়ার আশঙ্কা অনেকাংশেই কমবে। আগামী মাসের পয়লা তারিখ থেকেই এই নিয়ম কার্যকরী করার নির্দেশ দেওয়া হয়েছে।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!