প্রয়োজন পড়লে বিবাহবিচ্ছিন্না বোনকে আর্থিক সাহায্য করতে বাধ্য ভাইয়েরা, পর্যবেক্ষণ হাইকোর্টের

বিবাহবিচ্ছিন্না কোনও দিদি বা বোনের আর্থিক প্রয়োজনের সময় ভাই বা দাদা নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারেন না। দিদি বা বোনের যদি আর্থিক সহায়তার প্রয়োজন হয়, তাহলে দাদা বা ভাইয়ের তাঁর পাশে দাঁড়ানো উচিত। সম্প্রতি একটি মামলায় এমনই পর্যবেক্ষণ করল দিল্লি হাইকোর্ট।

গতকাল, বুধবার দিল্লি হাই কোর্টে একটি বিবাহবিচ্ছেদ সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেই সময় এক মামলাকারী প্রশ্ন করেন যে তাঁর বিবাহবিচ্ছিন্না ননদ কীভাবে প্রাক্তন স্বামীর উপর আর্থিক ভাবে নির্ভর করতে পারেন। তবে আদালতের তরফে এই মামলাকে ভিত্তিহীন বলে গণ্য করা হয়।

এই বিষয়ে বিচারপতি শরণাকান্ত শর্মা বলেন, “আমার মতে এই মামলার কোনও ভিত্তি নেই। ভারতের মতো দেশে ভাই-বোনের সম্পর্কের বন্ধন সব সময় অর্থনৈতিক নির্ভর হবে, এমনটা নয়। কিন্তু ভাই বা বোনের আর্থিক প্রয়োজন হলে কিংবা, অন্য কোনও দুঃসময়ে তাঁরা পরস্পরের পাশে থাকবেন এটাই কাম্য”।

বিচারপতির পর্যবেক্ষণ করে বলেন, “ভারতের বহু উৎসব, পরব রয়েছে, যেগুলি ভাই-বোন তথা পরিবারের মধ্যে স্নেহ, যত্ন, কর্তব্য এবং দায়িত্বের মতো অনুভূতিগুলোকে শক্তিশালী করে। তাই সত্যিকারের বোনের দুঃসময়ে ভাই পাশে থাকবেন, সেটাই স্বাভাবিক”।

শুধু তাই-ই নয়, আদালত এও জানায় যে কোনও সম্পর্ক কখনও কোনও গাণিতিক সূত্র মেনে চলতে পারে না। পরিস্থিতি অনুযায়ী তা বদলায়। আর সেদিকে বিবেচনা করেই আদালত এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানায়।

দিল্লি কোর্টের তরফে এও জানানো হয় যে কোনও বিবাহবিচ্ছিন্না দিদি বা বোন তাঁর প্রাক্তন স্বামীর থেকে ভরণপোষণ দাবী করতেই পারেন। ঠিক তেমনই, কোনও বিশেষ প্রয়োজনে কোনও বিবাহবিচ্ছিন্না দিদি বা বোনের যদি কখনও আর্থিক সহায়তার প্রয়োজন হয়, তাহলে ভাই বা দাদার তাঁর পাশে অবশ্যই দাঁড়ানো উচিত।

RELATED Articles

Leave a Comment