দিনের পর দিন বাড়ছে শহরের ব্যস্ততা। কাজের চাপে ক্লান্ত মানুষ গন্তব্যে পৌঁছনোর জন্য নির্ভর করছেন মেট্রোর মতো দ্রুতগামী যাতায়াত ব্যবস্থার উপর। তবে শুধু যাতায়াতই নয়, মাঝে মাঝেই যাত্রীদের চোখে পড়ে এমন কিছু ঘটনা, যা রীতিমতো অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। কখনও মেট্রোর ভিড়, কখনও কারও অসৌজন্যমূলক আচরণ—এসব যেন যাত্রার অঙ্গ হয়ে উঠেছে।
এই প্রযুক্তিনির্ভর যুগে কোনও ঘটনাই আর গোপন থাকে না। মোবাইলের ক্যামেরায় ধরা পড়ে যাচ্ছে জীবনের প্রতিটি মুহূর্ত। কোথাও কেউ একটু বেশি খোলামেলা আচরণ করলেই, তা ভাইরাল হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি, এমনই এক ভিডিয়ো ফের আলোচনার কেন্দ্রে এসেছে—যেখানে এক যুগলকে দেখা গিয়েছে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় মেট্রোর ভেতরে। ঘটনা ঘিরে ফের প্রশ্ন উঠছে– ব্যক্তিগত সম্পর্কের প্রকাশ কোথা পর্যন্ত গ্রহণযোগ্য?
সম্প্রতি বেঙ্গালুরু মেট্রোয় এক যুগলের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ঘিরে দেশ জুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছিল। সেই বিতর্ক এখনও মেটেনি, তার মধ্যেই ফের ভাইরাল হয়েছে আরও একটি ভিডিয়ো, যা দাবি অনুযায়ী দিল্লি মেট্রোর অন্দরের ঘটনা। এই ভিডিয়োতে এক তরুণ যুগলকে মেট্রোর কামরার মেঝেতে বসে অত্যন্ত ঘনিষ্ঠভাবে সময় কাটাতে দেখা গিয়েছে। প্রেমিকাকে কোলে শুইয়ে আদর করছিলেন যুবকটি। তাঁদের আশপাশে থাকা যাত্রীরা এই আচরণে অস্বস্তিতে পড়েন।
জানা গিয়েছে, এই ভিডিয়োটি আসলে প্রায় এক বছরের পুরনো। তবুও বেঙ্গালুরুর ঘটনার আবহে তা আবার ভাইরাল হয়ে উঠেছে। যদিও এই ভিডিয়োর সত্যতা এখনও যাচাই হয়নি এবং এটি কবে ক্যামেরাবন্দি হয়েছিল, তাও স্পষ্ট নয়। এমনকী, কোনও নির্দিষ্ট সংস্থা এই ভিডিয়ো প্রকাশ করেনি—সামাজিক দায়িত্ববোধ থেকে কিছু সংবাদমাধ্যম এটি প্রচার না করার সিদ্ধান্তও নিয়েছে।
আরও পড়ুনঃ Mamata Banerjee : বিএসএফ সীমান্তে টাকা বিলিয়ে ইট ছোঁড়া হয়েছে, বিজেপিকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী মমতার !
ভিডিয়োটি সামনে আসতেই সমাজমাধ্যমে শুরু হয়েছে নিন্দার ঝড়। অনেকেই এই আচরণকে অশালীন ও সমাজবিরোধী বলে অভিহিত করেছেন। তাঁদের মতে, পাবলিক প্লেসে এমন ঘনিষ্ঠতা শুধু অনুচিত নয়, অন্য যাত্রীদের জন্য অস্বস্তিকরও বটে। প্রকাশ্যে ভালবাসা দেখানো ভারতে এখনও একটি বিতর্কিত বিষয়, আর সেই বিতর্কে ঘি ঢেলেছে এই ভিডিয়ো। ব্যক্তিগত সম্পর্কের প্রকাশ কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে ফের উঠছে নানা প্রশ্ন।





