Suicide*Case : ‘বাঁদরের মতো দেখতে’ মন্তব্যেই শেষ পরিণতি! স্বামীর মশকরায় আত্মঘা*তী মডেল হওয়ার স্বপ্ন দেখা স্ত্রী!

কখন যে যেকোনো কথার আঘাত গভীর ক্ষতে পরিণত হয়, অনেক সময় তা বোঝা যায় না। সংসারের ভেতরে চলা ছোট ছোট খুনসুটি, হাসি-মশকরা কিংবা হালকা ঠাট্টা—সবটাই যে সবসময় নিরীহ থাকে, এমন নয়। অনেক সময় সেই কথাগুলিই মনের ভেতরে জমে থাকা অভিমানকে উসকে দেয়। সম্প্রতি এমনই এক ঘটনায় প্রশ্ন উঠছে—মানসিক আঘাত কি এতটাই ভয়ানক হতে পারে যে তা জীবনের চূড়ান্ত সিদ্ধান্তে ঠেলে দেয়?

ঘটনাটি শুরু হয়েছিল একেবারেই স্বাভাবিক দিনে। বাড়ির পরিবেশ ছিল হাসি-ঠাট্টায় ভরা। কাছের মানুষজনের উপস্থিতিতেই চলছিল কথাবার্তা। আলোচনা হচ্ছিল ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে, স্বপ্ন নিয়ে। বিশেষ করে এক তরুণীর ইচ্ছে ছিল নিজেকে নতুনভাবে গড়ে তোলার, নিজের জায়গা তৈরি করার। সেই কথার মাঝেই বলা একটি মন্তব্য যে এত বড় বিপর্যয়ের কারণ হতে পারে, তা কেউ কল্পনাও করেননি।

এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউ শহরের সাহাদতগঞ্জ এলাকায়। মৃত তরুণীর নাম তনু সিং, বয়স মাত্র ২৩ বছর। চার বছর আগে তাঁর বিয়ে হয়েছিল রাহুল শ্রীবাস্তবের সঙ্গে। পেশায় অটোচালক রাহুলের সঙ্গে সংসার করছিলেন তনু। জানা গিয়েছে, তনুর স্বপ্ন ছিল মডেল হওয়ার। সেই লক্ষ্যেই তিনি মডেলিংয়ের কোর্সও করছিলেন। ঘটনার দিন পরিবারের সদস্যদের সামনেই মডেলিং প্রসঙ্গে মজার ছলে স্বামী একটি কটূক্তি করেন। সেই মন্তব্যে অপমানিত হয়ে তনু চুপচাপ পাশের ঘরে চলে যান।

পরিবারের দাবি, এর আগে তাঁদের মধ্যে বড় কোনও অশান্তি ছিল না। রাহুল বিষয়টিকে সামান্য ভেবে খাবার আনতে বাইরে যান। কিন্তু ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করলেও কোনও সাড়া মেলেনি। দীর্ঘ সময় অপেক্ষার পর জানলা দিয়ে উঁকি দিয়েই থমকে যান তিনি। ঘরের ভেতরে সিলিং ফ্যানে ঝুলছিল তনুর নিথর দেহ। তড়িঘড়ি দরজা ভেঙে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুনঃ Social media : ফেসবুক–এক্সে পোস্ট করার আগে সাবধান! সরকারি কর্মীদের সমাজমাধ্যম ব্যবহারে জারি হল কঠোর নির্দেশিকা!

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনাই বলে মনে করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে খুঁটিয়ে। প্রতিবেশী ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে। একটিমাত্র মন্তব্য কীভাবে একজন তরুণীর মানসিক ভারসাম্য ভেঙে দিল, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে। এই ঘটনা যেন আরও একবার মনে করিয়ে দিচ্ছে—কথার আঘাত কখনও কখনও জীবনের চেয়েও ভারী হয়ে ওঠে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles