দোকান বন্ধ হয়ে যাওয়ায় ম’দ দিতে চান নি দোকানি, ট্যাঙ্কার থেকে পেট্রোল ঢেলে গোটা দোকান জ্বালিয়ে দিল খদ্দের

গতকাল, রবিবার ছিল দীপাবলি। আলোর এই উৎসবে একটু রঙিন জল পেটে পড়বে না, তা আবার হয় নাকি! তবে যে সময় ম’দ কিনতে গেলেন, তখন দোকানের ঝাপ ফেলছে দোকানি। ফলে ম’দ দিতে চান নি তিনি। সেটাই কাল হয়ে দাঁড়াল তাঁর। কথা কাটাকাটি পর্যন্ত ঠিক ছিল, কিন্তু সোজা পেট্রোল ট্যাঙ্ক এনে দোকানে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিল খদ্দের।

কী ঘটেছে গোটা ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। পুলিশ সূত্রে খবর, ম’দের দোকানে আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনায় মধু নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, বিশাখাপত্তনমের মাদুরওয়াড়া এলাকায় রয়েছে একটি ম’দের দোকান। দীপাবলির রাতে সেই দোকানে ম’দ কিনতে যান এক ব্যক্তি। কিন্তু সেই সময় দোকান বন্ধ করছিলেন দোকানদার। সেই কারণে ব্যক্তিকে ম’দ বিক্রি করতে অস্বীকার করেন তিনি।

এই নিয়ে বেঁধে যায় ঝামেলা। শুরু হয় ব্যাপক বচসা। দোকানি ও দোকানের কর্মীরা ওই ব্যক্তিকে তাড়িয়ে দেয়। কিন্তু তখন চলে গেলেও রাগে ফুঁসছিলেন ওই ব্যক্তি। সেই কারণে দোকান বন্ধ হওয়ার পর ফের সেখানে যান ওই ব্যক্তি। তার হাতে তখন পেট্রোল ট্যাঙ্ক।

সেখান থেকে পেট্রোল নিয়ে গোটা দোকানে ঢেলে দেন ওই ব্যক্তি। দোকানের কয়েকজন কর্মীর গায়েও ছিটিয়ে দেন পেট্রোল। কর্মীরা ভয়ে পালিয়ে যায়। তারপর ওই ম’দের দোকানে আগুন জ্বালিয়ে দেন ওই অভিযুক্ত ব্যক্তি।     

পুলিশ সূত্রে খবর, ম’দের দোকানে আগুন লাগিয়ে দেওয়ায় প্রায় দেড় লক্ষ টাকার সম্পত্তি পুড়ে গিয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ও ৪৩৬ ধারায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। দোকানির অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

আরও অন্যান্য খবর