গত দশ বছরে ১৩০ শতাংশ ধ’র্ষ’ণ বৃদ্ধি পেয়েছে বাণিজ্য নগরীতে। ২০১৩ সালে মুম্বইয়ে ৩৯১টি ধ’র্ষ’ণ সংক্রান্ত অভিযোগ নথিভুক্ত হয়েছিল। ২০২২ সালে সেই সংখ্যাটাই বেড়ে দাঁড়িয়েছে ৯০১-এ। মুম্বইতে ২০১৩ সালে শ্লী’ল’তা’হা’নির সংখ্যা ছিল ১১৩৭টি কিন্তু ২০২২-এ সেই সংখ্যা ঠেকেছে ২৩২৯-এ। গত দশ বছরে বাণিজ্য নগরীতে শ্লী’ল’তা’হা’নি বেড়েছে ১০৫ শতাংশ।
সম্প্রতি মুম্বইয়ের ‘প্রজা ফাউন্ডেশন’ একটি রিপোর্ট পেশ করেছে। প্রকাশিত সেই রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে মুম্বইয়ে ধ’র্ষ’ণ সংক্রান্ত যে সমস্ত অভিযোগ নথিভুক্ত করা হয়েছিল, তার ৬৩ শতাংশ নাবালিকা সংক্রান্ত।
জানা গিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেসমস্ত নথিভুক্ত অভিযোগ দায়ের হয়েছে, তার মধ্যে ৭৩ শতাংশই নিষ্পত্তি হয়নি।
সংস্থার রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে মুম্বইয়ে সাইবার অপরাধের সংখ্যাও অনেকটা বেড়েছে। শতকরা হিসাবে ২৪৩ শতাংশ বেড়েছে সাইবার ক্রাইম বাণিজ্য নগরীতে।। ২০১৮ সালে সাইবার ক্রাইমে যে সংখ্যাটি ১৩৭৫ ছিল, চার বছর পর সেই সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে ৪৭২৩-তে।
রিপোর্টে এও বলা হয়েছে যে এত ভুরি ভুরি অভিযোগের মধ্যে মুম্বই পুলিশ মাত্র ৮ শতাংশ অভিযোগের সমাধান করতে পেরেছে। এই চার বছরে ক্রেডিট কার্ড জালিয়াতি ৬৫৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে মুম্বইতে। ২০১৮ সালে যে সংখ্যা ছিল ৪৬১, ২০২২ সালে সেই সংখ্যাই বেড়ে দাঁড়িয়েছে ৩৪৯০-তে।






