টাকা নিয়ে সংসদে প্রশ্ন! মহুয়া মৈত্রের বিরুদ্ধে শুরু হল সিবিআই তদন্ত, লোকসভা ভোটের আগেই কী গ্রেফতার হবেন তৃণমূল সাংসদ?

আসন্ন শীতকালীন অধিবেশনেই স্থির হবে যে মহুয়া মৈত্রের সাংসদ পদ আদৌ থাকবে কী না। তবে এবার টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে মহুয়া মৈত্রের বিরুধে তদন্ত শুরু করল সিবিআই। সূত্রের খবর, লোকপালের নির্দেশেই এই তদন্ত শুরু হয়েছে।

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধ অভিযোগ উঠেছিল টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার। এবার সেই অভিযোগেই লোকপালের নির্দেশেই তৃণমূল সাংসদের বিরুদ্ধে তদন্ত শুরু করল সিবিআই। জানা গিয়েছে, মহুয়ার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু করেছে সিবিআই। এই তদন্তের রিপোর্ট আসার পরই স্থির হবে যে মহুয়া মৈত্রের বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা দায়ের হবে কী না।

https://twitter.com/ANI/status/1728389519001731300?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1728389519001731300%7Ctwgr%5Ec63eea3b7822362d855964cb274ea8f5b52977ad%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Findia%2Fcbi-begins-preliminary-investigation-against-tmc-mp-mahua-moitra-over-cash-for-query-case-955792.html

বলে রাখা ভালো, প্রাথমিক তদন্তের অধীনে অভিযুক্তের বিরুদ্ধে কোনও তল্লাশি করা বা তাঁকে গ্রেফতার করা যাবে না, এমনটাই নিয়ম। অর্থাৎ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এখনই কোনও কঠোর পদক্ষেপ নিচ্ছে না সিবিআই।

তবে তদন্তের স্বার্থে তাঁর থেকে নথি চাইতে পারে তদন্তকারী সংস্থা। এমনকি, সেই নথি পরীক্ষা করে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদও করা যেতে পারে। এই প্রাথমিক তদন্তের পর সিবিআই তদন্তের রিপোর্ট লোকপালকে জমা দেবে। এরপরই ঠিক হবে যে মহুয়ার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হবে কী না।

প্রসঙ্গত, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি ব্যবসায়ী দর্শন হীরানন্দানির থেকে টাকা নিয়ে সংসদে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন করেছেন। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এই অভিযোগ আনেন মহুয়ার বিরুদ্ধে। যদিও মহুয়া মৈত্র এই অভিযোগ অস্বীকার করেছেন।

তবে এই ঘটনার জল গড়িয়েছে লোকসভার এথিক্স কমিটি পর্যন্ত। মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সুপারিশ করে এথিক্স কমিটি। আসন্ন শীতকালীন অধিবেশনেই এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা যায়। অর্থাৎ তখনই জানা যাবে মহুয়া মৈত্র এরপরও সাংসদ পদে বহাল থাকবেন কী না।   

RELATED Articles