ভারতে ঘুরতে এসে গ’ণ’ধ’র্ষ’ণের শিকার স্প্যানিশ মহিলা, ন্যক্কারজনক ঘটনা ইন্ডি জোটের ঝাড়খণ্ডে, ক্ষোভে ফুঁসছে সোশ্যাল মিডিয়া

ভারতে ঘুরতে এসেছিলেন স্বামীর সঙ্গে। ইচ্ছা ছিল বাইকে চেপেই গোটা ভারত ঘুরবেন তারা। কিন্তু মাঝপথেই ছন্দপতন। ভারতে সফরের সময়ই গ’ণ’ধ’র্ষ’ণের শিকার হলেন এক স্প্যানিশ মহিলা। এমন ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা সোশ্যাল মিডিয়া। অভিযুক্ত ৭ জনের মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

কোথায় ঘটেছে এই ন্যক্কারজনক ঘটনা?  

ঘটনাটি ঘটেছে ইন্ডি জোটের সামিল হওয়া রাজ্য ঝাড়খণ্ডে। গত শুক্রবার ঝাড়খণ্ডের দুমকার কুরুমাহাতের হাঁসদিয়া পুলিশ স্টেশনের অন্তর্গত এলাকায় এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, ওই স্প্যানিশ মহিলা পর্যটক একা ভারতে আসেন নি। স্বামীর সঙ্গে এসেছিলেন তিনি। বাইকে চেপে যাওয়ার সময়ই এই ঘটনার শিকার হন তিনি।

ওই স্প্যানিশ মহিলা সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিও পোস্ট করে ঘটনাটি জানিয়েছেন। তাঁর অভিযোগ, ৭ জন দুষ্কৃতী তাঁকে ধ’র্ষ’ণ করেছে। শুধু তাই-ই নয়, তাঁর স্বামীকেও মারধর করেছে তারা। এমনকি, তাদের থেকে জিনিসপত্রও কেড়ে নিয়েছে দুষ্কৃতীরা।   

এই ঘটনায় দুমকার পুলিশ এসপি জানান, “সব ৭ জন অভিযুক্তকেই শণাক্ত করা গিয়েছে। চারজনকে গ্রেফতার করা হয়েছে, আর তারা নিজেদের দোষ মেনেও নিয়েছে”। ওই স্প্যানিশ মহিলার মেডিক্যাল পরীক্ষা করা হয়। সেখানে ধ’র্ষ’ণের ঘটনা নিশ্চিত করা হয়েছে। এই ঘটনায় দেশে নারীদের নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠেছেই। এরই সঙ্গে ভারতের পর্যটনের উপরও যে দাগ লেগেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles