করোনাকে হাতিয়ার করে স্বামীকে খুন করলেন এক মহিলা। স্বামীর সাথে বনিবনা না থাকায় প্রেমিকের সঙ্গে মিলে স্বামীর শ্বাসরোধ করলেন দিল্লির এক মহিলা। পরে প্রতিবেশীরা তাঁর স্বামীর মৃত্যুর খবর জানতে এলে তাদের তিনি জানান তার স্বামী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তবে শেষরক্ষা হয়নি। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করলে নিজের অপরাধ নিজেই স্বীকার করে ওই মহিলা।
স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো ছিল না ৩০ বছরের অনিতার। অন্য এক পুরুষের সঙ্গে তার সম্পর্কের জেরে স্বামীর সাথে তার নিত্যদিনের ঝামেলা লেগেই থাকত। তাই এই রোজকার ঝামেলা থেকে মুক্তি পেতে ৪৬ বছরের শরত্ দাসকে সরিয়ে দেবার ষড়যন্ত্র করে অনিতা। শেষ পর্যন্ত করোনা আবহকেই মোক্ষম অস্ত্র করে স্বামীকে মেরে ফেলে অনিতা। দিল্লির অশোক বিহার এলাকায় থাকতেন এই দম্পতি। অশোক একটি ছোট দোকান চালাত।
প্রেমিকের সঙ্গে মিলে কম্বল চাপা দিয়ে শ্বাসরোধ করে অশোককে খুন করে অনিতা। সকালে প্রতিবেশীরা তার স্বামীর খবর জানতে এলে স্বামীর করোনায় আক্রান্ত হয়ে রাতেই তার স্বামীর মৃত্যু হয়েছে বলে সে জানায়। কিন্তু এত কিছুর পরও শেষরক্ষা হলো না। করোনাতে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এই ঘটনার খবর পুলিশকে দেন প্রতিবেশীরাই। পরবর্তীতে পুলিশি তদন্তে রহস্য-এর উন্মোচন হয়।





