৫ দিনে ভারতে করোনা সংক্রমিতের সংখ‍্যা ছোঁবে ৭৫ হাজারে, আশঙ্কা রিপোর্টে

আগামী পাঁচ দিনে ভারতে মোট করোনা সংক্রমিতের সংখ্যা ৭৫হাজারের গণ্ডি টপকাতে পারে। বর্তমানে ভারতে যে হারে নতুন করে সংক্রমনের ঘটনা ঘটছে তার প্রেক্ষিতে এমনই পূর্বাভাস দিয়েছেন পরিসংখ্যানবিদরা। তাঁদের মতে, এভাবে চলতে থাকলে আগামী বুধবারের মধ্যে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৭৫ হাজারের গণ্ডি স্পর্শ করার সম্ভাবনা আছে।

ভারতে প্রথম করোনা আক্রান্ত ধরা পড়ার পর সেই সংখ্যা ৫০ হাজারের গণ্ডি টপকাতে লেগেছে ৯৯ দিন। গত বুধবার রাতেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যায়। আর শুক্রবার সকালে সেই সংখ্যা আরও বেড়ে হয়েছে ৫৬,৩৪২ জন। গত ৪৮ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তার আগের ৪৮ ঘণ্টায় বৃদ্ধির গতি ছিল ১৬ শতাংশ। অর্থাৎ সে দিক থেকে এদেশে আগের তুলনায় নয়া আক্রান্তের হার কিছুটা কমেছে।

চলতি সপ্তাহে এখনও পর্যন্ত ভারতে করোনার ঘটনা ৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তার আগের ৪ দিনে এই হার ছিল ২৮ শতাংশ। অর্থাৎ, পূর্ববর্তী ৪ দিনের তুনলায় চলতি সপ্তাহে এখনও পর্যন্ত নয়া সংক্রমনের ঘটনায় ঊর্ধ্বগতি লক্ষ্য করা গিয়েছে। আর দৈনিক এভাবে আক্রান্তের সংখ্য বৃদ্ধি পেলে আগামী মাত্র পাঁচ দিনের মধ্যে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৭৫ হাজারে পৌঁছে যেতে পারে বলে পরিসংখ্যানবিদরা এদিন তাঁদের পূর্বাভাসে আশঙ্কা প্রকাশ করেছেন।

RELATED Articles

Leave a Comment