দীর্ঘ ৭ বছর পর ফের এপার বাংলার বাঙালীদের পাতে পরতে চলেছে পদ্মা পারের ইলিশ। ২০১২ সালে শেষ বারের মতো বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি করা হয়েছিল ভারতে। এরপর বাংলাদেশে ইলিশ উৎপাদন কমে যাওয়ায় বাংলাদেশ ইলিশ রপ্তানি বন্ধ করল দেয়৷ শেষে দীর্ঘ সাত বছর বাদে ফের বাংলাদেশে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় এবারে ভারতে ফের প্রবেশ করলো বাংলাদেশের ইলিশ৷
মাছ রপ্তানিকারী প্রতিনিধি সিএন্ডএফ এজেন্ট এমি এন্টারপ্রাইকের ম্যানেজার মহিতুল হক জানান যে, সাত বছর পর পূজো উপলক্ষে ভারতে ৫০০ টন ইলিশ মাছ রপ্তানি অনুমোদন করে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রক। ভারত এবং বাংলাদেশ উভয় কাস্টমসের তরফেই শুল্কমুক্ত সুবিধা দেওয়া হবে এই রপ্তানিতে৷
৫০০ টন ইলিশের মধ্যে গতকাল ৩০ সে সেপ্টেম্বর সোমবার রাতে ৩০ মেট্রেক টন ইলিশ ৮ টি ট্রাকে করে বাংলাদেশ থেকে বেনাপোল হয়ে এসে পৌঁছালো এপার বাংলায়৷ এটিই ইলিশ রপ্তানির প্রথম চালান৷ আগামী ১০ ই অক্টোবরের মধ্যে আরও বাকী ইলিশ অনেক চালানে ওপার বাংলা থেকে এপার বাংলাতে আসতে চলেছে বলে খবর। বলা বাহুল্য, এবারে তবে পূজোতেই পদ্মা পারের ইলিশের স্বাদ পেতে চলেছেন এপার বাংলার লোক৷





