তাঁর জামানায় বিশ্ব দরবারে ভারতের মান সম্মান বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি পেয়েছে ভারতীয় নাগরিকদেরও সম্মান। ১৩০ কোটি ভারত বাসীকে এখন সারা বিশ্ব সম্মান করে। রাষ্ট্রপুঞ্জের সাধারণ অদিবেশন শেষ করে শনিবার দেশে ফিরে একথাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার রাষ্ট্রপুঞ্জের বৈঠক সেরে দেশে ফেরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি পালাম বিমানবন্দরে শনিবার রাত ৮ টা বেজে ১৫ মিনিটে অবতরণ করে প্রধানমন্ত্রীর বিশেষ বিমান। প্রধানমন্ত্রীকে বিমানবন্দরেই স্বাগত জানান বিজেপির কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা-সহ দলের শীর্ষ নেতারা। হাজির ছিলেন শয়ে শয়ে বিজেপি সমর্থকেরাও৷ প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে বেড়িয়ে একে “ভারত মাতা কি জয় ” এবং “প্রধানমন্ত্রী মোদী জিন্দাবাদ ” স্লোগান ওঠে।
এইসময়ই মন্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান যে, এক সপ্তাহের মার্কিন সফর চূড়ান্ত সফলতা পেয়েছে৷ তিনি বলেন যে, তিনি এই পাঁচ বছরে এক বিশেষ পরিবর্তন লক্ষ্য করেছেন আর তা হলো ভারতীয়দের প্রতি শ্রদ্ধা এবং আগ্রহ দুটোই বৃদ্ধি পেয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষদের। ১৩০ কোটি ভারত বাসীর জন্যই এটি সম্ভব হয়েছ বলে জানান নমো৷ এছাড়াও মার্কিনের হিউস্টনে “হাউডি মোদী” সভাকেও এদিন বড়সড় সাফল্য বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরও মন্তব্য রাখেন যে, দেশের বীর জওয়ানদের জন্যই এসব সম্ভব হয়েছে। তাই ভারতের বীর জওয়ানের প্রতিও এদিন সম্মান জানান নমো৷






