বিহারে পথ দুর্ঘটনায় দুই শিশু সহ ১১ জনের মৃত্যু

শনিবার ভোরে বিহারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই শিশু সহ মোট ১১ জনের। গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও চারজন। পুলিশ সূত্রে খবর, এদিন ভোর পৌনে ৫টা নাগাদ মুজাফরপুরের কান্তি এলাকার সামরাশ গ্রামের কাছে ২৮ নং জাতীয় সড়কে ঘটেছে দুর্ঘটনাটি। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে একটি প্রাইভেট গাড়ির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জনের। প্রাথমিক পর্যায়ে স্থানীয়রাই উদ্ধারকার্য শুরু করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, আহতদের মধ্যে দুজন শিমরাই গ্রামের বাসিন্দা। তাঁদের নাম রামবদন শাহনি ও ধ্রুব শাহনি। দুর্ঘটনার পর মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সকাল থেকে জাতীয় সড়ক অবরোধ করেন ওই গ্রামের স্থানীয় বাসিন্দারা। ফলে কর্মব্যস্ততার সময়ে ব্যাপক যানজটের সৃষ্টি হওয়ায় সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। এই ঘটনায় মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন জেলা শাসক রঞ্জিৎ কুমার সিং।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর