বিশ্বজুড়ে করোনা ভাইরাসের ভয়াবহতা যেমন বেড়েই চলেছে। তাই সংক্রমণ রুখতে এইবিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে গ্রহণ করা হচ্ছে নানান পদক্ষেপ। আজ ইউজিসি বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে করোনা ভাইরাসের সতর্কীকরণ সহ বিভিন্ন বিষয়ে জানতে চেয়ে চিঠি পাঠিয়েছে৷ সেই চিঠি আসার পরই বিশ্বভারতী কর্তৃপক্ষ বৈঠকে বসে৷ কয়েকঘণ্টা মিটিং চলার পর বিশ্বভারতী কর্তৃপক্ষ সাংবাদিক বৈঠক করে জানান, এই বছরের মতো বসন্ত উৎসব বাতিল করা হল৷
এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুত চক্রবর্তী, বসন্ত উৎসব কমিটির চেয়ারম্যান সুশোভন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য কর্মীরা ও বিশ্বভারতীর আধিকারিকরা। কয়েকঘণ্টা মিটিং চলার পর বিশ্বভারতী কর্তৃপক্ষ সাংবাদিক বৈঠক করে জানান, এই বছরের মতো বসন্ত উৎসব বাতিল করা হল৷ অবশ্য এই বসন্ত উৎসব পরে অন্য কোন সময় বিশ্বভারতীতে পালিত হবে কিনা সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেবে বিশ্বভারতী কর্তৃপক্ষ।
এদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যেহেতু দেশজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে লোক সমাগম এড়িয়ে চলতে বলা হচ্ছে তাই যেহেতু বসন্ত উৎসবে প্রচুর মানুষের সমাগম ঘটে আর সেখান থেকে যদি কোন মানুষ করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে থাকেন সে ক্ষেত্রে অন্যদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস। আর বসন্ত উৎসবে প্রত্যেক বছরই বিদেশী পর্যটকদেরও আগমন ঘটে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। তাই বসন্ত উৎসব পালন করার জন্য বিশ্বভারতীর মেলার মাঠে সমস্ত প্রস্তুতি শেষ হয়ে এলেও সকলের স্বাস্থ্যের কথা ভেবেই বসন্ত উৎসব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।





