মহারাষ্ট্রের আবার সাধু হত্যা! শনিবার মহারাষ্ট্রের নান্দের আশ্রমে রাতের অন্ধকারে এক সাধু আর তাঁর সহযোগীকে হত্যা করে দুষ্কৃতীরা। জানা গিয়েছে, ওই সাধুর দেহ আশ্রমের মধ্যেই পাওয়া গিয়েছে আর তাঁর সেবকের দেহ আশ্রম থেকে কিছুদূরে পাওয়া যায়। ঘটনার খবর পেতেই পুলিশ দেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দেয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
কিছুদিন আগেই মহারাষ্ট্রের পালঘরে চুরির সন্দেহে দুই সাধুকে পিটিয়ে হত্যা করার ঘটনায় উত্তাল হয়েছিল দেশ। আর এর মধ্যে আরও দুই সাধুকে হত্যা করার ঘটনা সামনে আসায় ঘনিয়েছে রহস্য।
সদগুরু শিবাচার্য নিজের শিষ্যদের সাথে নান্দের আশ্রমেই থাকতেন। শনিবার রাতে শিবাচার্যকে হত্যা করে দুষ্কৃতীরা। এরপর সকালে ওনার এক শিষ্য ওনাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তৎক্ষণাৎ পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মামলার তদন্ত শুরু করে দেয়। এরপরেই ওনার এক শিষ্যের দেহ আশ্রম থেকে একটু দূরে উদ্ধার হয়।
প্রাথমিক তদন্তে দুই সাধুকে চুরি করার উদ্দেশ্যেই হত্যা করা হয়েছে বলে মনে করছে পুলিশ। অফিসারদের মতে, চারিদিকে যেমনভাবে সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেটা দেখে বোঝা যাচ্ছে যে কেউ চুরি করার উদ্দেশ্যে আশ্রমে এসে দুই সাধুকে হত্যা করেছে। পুলিশ দুটি দেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত করছে।





