লাদাখ সীমান্তে ভারত- চিন নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করে চলেছে। তবে কি এ কোনো যুদ্ধের ইঙ্গিত?

লাদাখে ভারত-চিন সীমান্তে পুনরায় উত্তেজনার সৃষ্টি হয়েছে দুই দেশের সেনার মধ্যে। লাদাখ সীমান্তে দুই দেশই নিজ নিজ সেনার সংখ্যা বৃদ্ধি করেছে। উপগ্রহ চিত্র থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC) লাগোয়া প্যাঙ্গন সো ও গলওয়ান উপত্যকায় সেনাবাহিনীর সমাবেশ ঘটাচ্ছে চিন।ওই অঞ্চলে প্রায় ৮০টি তাঁবু গেড়েছে চিনা সেনা।

ছবিতে দেখা যাচ্ছে, বাঙ্কার তৈরি করার ভারী যন্ত্রপাতিও নিয়ে এসেছে চিন সৈন্যরা। এর থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে, চীন কোনো বড়সড় ঘটনার প্রস্তুতি নিচ্ছে গোপনে। আর এই সমস্যাকে সহজে শেষ করার কোনও দায়ও নেই বেজিং সরকারের।

উপগ্রহ ছবিতে ভারতীয় সেনাছাউনিরও অবস্থান দেখা গেছে। তবে চীনের তুলনায় সেগুলি কম। সেখানে প্রায় ৬০টি তাঁবু তৈরি করেছে ভারতীয় সেনা। তবে, দুপক্ষই যে একে অপরের থেকে বেশি কিছুটা দূরত্ব রেখেই এই কাজ করছে তা বলে দিচ্ছে উপগ্রহ চিত্র।

এই ছবিগুলি প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইন্সটিটিউট। সেখানে দেখা গিয়েছে, গালভান উপত্যকার কাছে ডিবিওতেও প্রতিরক্ষা বলয় তৈরি করেছে ভারত। অবশ্য এই নিয়ে কিছুদিন আগে অভিযোগ করে চিন। ভারতের এ হেন প্রবেশকে অবৈধ বলে তীব্র আক্রমণ করে চীন। তারপর থেকেই চীন ওই এলাকায় নিজের সেনার সংখ্যা বাড়াতে শুরু করে।

সাম্প্রতিক অতীতে অন্তত ২ বার ২পক্ষের মধ্যেই সংঘাতের পরিস্থিতিত তৈরি হয়েছে। একবার দুইপক্ষের হাতাহাতিতে প্রায় ১১জন সৈনিক জখম হন। চিনা সেনার বিরুদ্ধে ভারতীয় ভূখণ্ডে আগ্রাসনের অভিযোগ উঠেছে।

এরপর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয় ,গত সপ্তাহে দুপক্ষের হাতাহাতির পর ভারতীয় সেনা ও আইটিবিপি-র কয়েকজন জওযানকে আটক করেছে চিন সেনাবাহিনী। এই খবর অবশ্য একেবারেই উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। রিপোর্টে উল্লেখ করা হয়েছিল, প্রথমে ভারতীয় জওয়ানদের আটক করা হয়।তারপরে তাঁদের ছেড়েও দেওয়া হয়ে। এমনকি ফেরত দেওয়া হয়েছিল অস্ত্রও। সংবাদসংস্থার দাবি, এই খবরটা ঠিক নয় বলে জানিয়েছে ভারতীয় সেনা। প্রসঙ্গত,বর্তমান সংঘাতের পরিস্থিতির মধ্যেই শুক্রবার কেন্দ্রীয়শাসিত অঞ্চল লাদাখের লেহ্তে অবস্থিত সেনার ১৪ কোরের সদর দফতরে গিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে। এছাড়া এর আগে ২০১৭ সালে ডোকলামে ভারত ও চিনের মধ্যে টানা ৭৩ দিন সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল।

RELATED Articles

Leave a Comment