উত্তমের মতো কী শিবু হাজরার বিরুদ্ধেও কড়া হবে তৃণমূল? সাসপেন্ড করা হবে তৃণমূল নেতাকে? শিবুর গ্রেফতারির পর উঠছে প্রশ্ন

সন্দেশখালি নিয়ে গোটা রাজ্য-রাজনীতি উত্তপ্ত। তৃণমূল নেতা শেখ শাহজাহানের দুই সাগরেদ উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে উঠেছে গ’ণ’ধ’র্ষ’ণ ও খু’নের চেষ্টার অভিযোগ। এই ঘটনায় আগেই গ্রেফতার করা হয়েছিল উত্তম সর্দারকে। তাকে দল থেকে সাসপেন্ড করেছে তৃণমূল। এবার শিবু হাজরার গ্রেফতারির পর কী তার বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেবে ঘাসফুল শিবির? প্রশ্ন উঠতেই জবাব দিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু।

গতকাল, রবিবার সন্দেশখালি সংলগ্ন ন্যাজোটে গিয়েছিলেন মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসু, বীরবাহা হাঁসদা। সন্দেশখালি কাণ্ডের জন্য তৈরি করা হয়েছে কোর কমিটি। সেই কোর কমিটির সদস্য এরা। শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে জমি দখল বা লিজের টাকা না দেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

এদিন তৃণমূল নেতারা ন্যাজোটে গিয়ে জানান, এই পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন তারা। স্থানীয়দের সঙ্গে এদিন এলাকা ঘুরে ঘুরে কথা বলেন তারা। তাদের প্রতিশ্রুতি হয়েছে যে তাদের টাকা যতটা দ্রুত সম্ভব ফিরিয়ে দেওয়া হবে। এও জানা গিয়েছে, এবার থেকে সন্দেশখালির দায়িত্ব সামলাবেন বিধায়ক সুকুমার মাহাতো।      

দল কী কোনও কড়া পদক্ষেপ নেবে শিবু হাজরার বিরুদ্ধেও?

উত্তম সর্দারকে গ্রেফতার করার পর তাঁকে দল থেকে সাসপেন্ড করেছিল তৃণমূল। শিবু হাজরার বিরদ্ধেও কী তেমনই পদক্ষেপ করবে দল? এর জবাবে মন্ত্রী সুজিত বসু বলেন, “শিবু হাজরার বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আপাতত সন্দেশখালি-২’এর দায়িত্ব সামলাবেন আমাদের বিধায়ক সুকুমার মাহাতো”। অর্থাৎ অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে উত্তম সর্দারকে সাসপেন্ড করা হলেও শিবুর ক্ষেত্রে দল যে এখনও নরম, তা বেশ ভালোভাবেই বুঝিয়ে দিলেন সুজিত বসু।

প্রসঙ্গত, শেখ শাহজাহানের দুই সাগরেদ উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে শ্লী’ল’তা’হা’নি ও শারীরিক অত্যাচারের অভিযোগ করেন সন্দেশখালির মহিলারা। হাতে বাঁশ, লাঠি নিয়ে বিক্ষোভ দেখান তারা। এক নির্যাতিতা উত্তম ও শিবুর বিরুদ্ধে গ’ণ’ধ’র্ষ’ণ ও খু’নের চেষ্টার অভিযোগ করে গোপন জবানবন্দি দেন। উত্তম সর্দার ও শিবু হাজরাকে গ্রেফতার করায় সন্দেশখালির মহিলারা বেশ স্বস্তি পেলেও শাহজাহানের গ্রেফতারিরও দাবী তুলেছেন তারা।     

RELATED Articles