BIG BREAKING: অধীর চৌধুরীকে সরিয়ে দিল কংগ্রেস!

অধীররঞ্জন চৌধুরীকে সরিয়ে দিল কংগ্রেস!না, দল থেকে নয়। তাকে লোকসভার দলনেতা পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় পাঞ্জাবের লুধিয়ানার সাংসদ রভনীত সিং বিট্টুকে আনা হয়েছে।

আরও পড়ুন – হয়েছে মাত্র দু’দফা, বাকি এখন‌ও ছয় দফা! কবে ঘোষণা হবে বিজেপি’র বাকি প্রার্থী তালিকা? দেখে নিন বিস্তারিত

কিন্তু হঠাৎ করে এই সিদ্ধান্তের কারণ কী? কংগ্রেসের হাইকমান্ড জানাচ্ছে, বর্তমানে ভোটের কাজে পুরো সময়টাই বাংলাতে দিতে হচ্ছে অধীর চৌধুরী কে। লোকসভায় দেওয়ার মত সময় এখন তার কাছে নেই। সেই কারণেই এই রদবদল। তবে বিরোধীরা এর মধ্যে অবশ্য অন্য কারণ খুঁজছেন কিন্তু অধীর রঞ্জন চৌধুরী নিজে এই বিষয় নিয়ে এখনো মুখ খোলেননি।

RELATED Articles