লজ্জা! দেশের সবচেয়ে বেশি ভিক্ষুক ও ভবঘুরের তালিকায় শীর্ষস্থান দখল পশ্চিমবঙ্গের

ভোটের মুখে ফের অস্বস্তিতে মমতা সরকার। প্রগতিশীল বাংলাকে এক ধাক্কায় বেশ খানিকটা নিচে নামিয়ে দিল একটি তালিকা।

সম্প্রতি এক প্রশ্নের উত্তরে সামাজিক ন্যায় মন্ত্রী থাওয়ার চাঁদ গেহলট লোকসভায় ভারতে ভিক্ষুক ও ভবঘুরেদের তালিকা পেশ করেন। সেই তালিকাতেই ভারতবর্ষের মধ্যে শীর্ষ স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ।

পরিসংখ্যান জানাচ্ছে, গোটা দেশে চার লাখের উপর ভিখিরি রয়েছে যার মধ্যে ৮১ হাজার রয়েছে শুধুমাত্র বাংলার। সারা দেশে ভিখারির সংখ্যা ৪ লক্ষ ১৩ হাজার ৬৭০ জন। এর মধ্যে পুরুষ ভিখারি রয়েছে ২ লক্ষ ২১ হাজার ৬৩৭ জন এবং মহিলার সংখ্যা ১ লক্ষ ৯১ হাজার ৯৯৭ জন।  ক্রমতালিকায় ৩৩ হাজার ৮৬ জন পুরুষ এবং  ৪৮ হাজার ১৫৮ জন মহিলা ভিখিরি নিয়ে এক নম্বরে বাংলা। তালিকায় পশ্চিমবঙ্গে পরেই আছে উত্তরপ্রদেশ।

আরও পড়ুন –বড় খবরঃ এবার বেসুরো অনুব্রত মণ্ডল! খেলা হবে না বীরভূমে?

যোগীর রাজ্যে ভিখারির সংখ্যা ৬৫ হাজার ৮৩৫ এবং এরপর রয়েছে,যেখানে অন্ধ্রপ্রদেশে ভিখারির সংখ্যা ৩০ হাজার ২১৮। ভারতে সবচেয়ে কম ভিক্ষুক রয়েছে লাক্ষা দ্বীপে। এখানে ভিক্ষুকের সংখ্যা মাত্র ২ জন। অন্যদিকে দেশের রাজধানী দিল্লিতে ভিক্ষুক ২ হাজার ১৮৭ জন,চণ্ডীগড়ে ১২১ জন,মিজোরামে ৫৩ জন,আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ৫৬ জন, দমন দিউতে ২২ জন ও দাদরা নগর হাভেলিতে ১৯ জন।

প্রসঙ্গত উল্লেখ্য ভিক্ষাজীবী তালিকায় শীর্ষস্থান দখল করলেও উন্নয়নের তালিকাতেও অনেক ক্ষেত্রেও এগিয়ে রয়েছে বঙ্গ। তবে ভিখারিদের তালিকা তৈরি হওয়ায় সেখানে পশ্চিমবঙ্গের এক নম্বর জায়গাটা নিশ্চিতভাবেই লজ্জাজনক।

RELATED Articles