দিল্লিতে সংঘর্ষ আটকাতে ‘শ্যুট এট সাইট’-এর নির্দেশ পুলিশের

উত্তর-পূর্ব দিল্লির দাঙ্গা পরিস্থিতি সামলাতে ‘শ্যুট এট সাইট’-এর নির্দেশ দিল দিল্লি পুলিশ। পুলিশের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নতুন করে কোনও উত্তেজনা তৈরি করার চেষ্টা করলেই সরাসরি গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ কর্মীদের। শনিবার থেকে লাগাতার নাগরিকত্ব সংশোধনী আইনের উত্তাপে বহু মানুষের প্রাণহানি হয়েছে। কেবলমাত্র সোমবার ও মঙ্গলবার মিলিয়েই ইতিমধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গুরু তেগ বাহাদুর হাসপাতাল কর্তৃপক্ষ। এমনকি দিল্লির ওই এলাকার বিস্তীর্ণ অঞ্চলে ১৪৪ ধারা জারি থাকলেও, মঙ্গলবারও দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, আজ মোট ৩৫ জন সংঘর্ষে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। যার মধ্যে ১৮ জনকেই গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে।

এদিকে আপাতবস্থায় উত্তর-পূর্ব দিল্লিকে নিজেদের কব্জায় নিয়ে আসতে পেরেছে বলে দাবি করেছে দিল্লি পুলিশ। শনিবার যে জাফরাবাদ এলাকায় নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে রাস্তায় বসে পড়েছিলেন প্রতিবাদীরা, সেই রাস্তাও খালি করানো গিয়েছে।

দিল্লি পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়ক জানিয়েছেন, কোন দুষ্কৃতীকে রেয়াত করা হবে না। সিএপিএফের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে গোটা জেলায়। নিরাপত্তার দায়িত্বে পুলিশের উচ্চপদস্থ কর্তারা রাস্তায় নেমেছেন বলেও জানিয়েছেন তিনি।

এদিকে দিল্লির শিক্ষা দফতরের অনুরোধ মেনে ও উত্তর-পূর্ব দিল্লির বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে আগামীকাল ওই এলাকায় দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই বোর্ড।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment