উত্তর প্রদেশ-এ ৩৫১টি আসনে জয়ের দাবি অখিলেশ যাদব-এর

২০২২ সালে অনুষ্ঠিত হতে যাওয়া রাজ্য বিধানসভা নির্বাচনে ৩৫১ টি আসনে জয়ের দাবি সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব-এর। তিনি নিজের জয়ের সম্পর্কে যথেস্ট আশাবাদী।অখিলেশ বলেছিলেন, “মনে রাখবেন যাঁরা সমাজতন্ত্রকে ভয় করেন তারা মানবতাকে ভয় পান”।

রবিবার বিকেলে তিনি সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অখিলেশ বলেছিলেন যে বিজেপি যদি মিথ্যা কথা বলে ৩০০টিরও বেশি আসন জিততে পারে তবে আমরা জনগণকে সত্য কথা বলে ৩৫০ টিরও বেশি আসন কেন জিততে পারব না?

অখিলেশ যাদব লখনউয়ের সমাজবাদী পার্টির কার্যালয়ে বিভিন্ন দলের নেতাদের পার্টিতে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন যে সমাজতন্ত্র-এর এক নতুন মানে সংকলিত হবে। বিজেপির লোকেরা সমাজতন্ত্রকে মানে না। তারা সংবিধানও অনুসরণ করে না এমনও অভিযোগ করেছিলেন তিনি। অখিলেশ আরও বলেন যে সমাজতন্ত্রই দেশে অগ্রগতি ও সমৃদ্ধির পথ প্রশস্ত করবে।

RELATED Articles

Leave a Comment