ভারতে বড়সড় নাশকতার ছক কষছে জঙ্গি সংগঠন আল কায়দা! সহযোগিতায় বাংলাদেশের ইসলামি গুরুরা!

অভিযোগ উঠেছে ভারতে বড়সড় নাশকতার ছক কষছে কুখ‍্যাত জঙ্গি সংগঠন আল কায়দা। ভারতের একাধিক গোয়েন্দা সংস্থার রিপোর্ট জানাচ্ছে দেশে লোন উলফ হামলার ষড়যন্ত্র করছে আল কায়দার শীর্ষ নেতৃত্ব। আর তাদের সহযোগিতায় রয়েছে বাংলাদেশের ইসলামিক গুরুরা। হিন্দুত্ববাদী নেতা, ভারতের গোয়েন্দা সংস্থার কর্তা, বড় ব্যবসায়ী ও বেশ কিছু নামজাদা ব্যক্তিদের উপর লোন উলফ হামলার প্রস্তুতি নিচ্ছে আল কায়দা। আর এই হামলার জন্য বড় দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের ইসলামি গুরুদের।

বাংলাদেশে আল কায়দার নেতারা এরই মধ্যে সেখানকার ইসলামি গুরুদের সঙ্গে আলোচনা সেরে ফেলেছেন বলেও খবর দিয়েছে গোয়েন্দা সংস্থা। করোনা পরিস্থিতি সামলাতে ব্যস্ত ভারত-বাংলাদেশের সরকার। আর এই সময়টাকেই কাজে লাগাতে চায় এই সংগঠনটি। আল কায়দা নিজেদের ওয়েবসাইটে ভারত বিরোধী স্লোগান শেয়ার করেছে। এমনকী ভারত বিরোধী পোস্টার‌ও শেয়ার করা হয়েছে।

আল কায়দার বাংলাদেশ শাখার তরফেও বেশ কিছু ভিডিয়ো শেয়ার করা হয়েছে। একাধিক গোয়েন্দা সংস্থার রিপোর্ট বলছে, বাংলাদেশের ইসলামি গুরুদের ভারতে লোন উলফ হামলার জন্য প্রস্তুতি নিতে বলেছে আল কায়দার মাথারা। এই নৃশংস হামলার জন্য যা যা সরঞ্জাম লাগবে সেগুলো দ্রুত বিভিন্ন মঞ্চ থেকে সরবরাহ করা হবে বলেও জানানো হয়েছে। এজেন্সি রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ থেকে লোক নিয়োগও চলছে আল কায়দায়। বাংলাদেশের প্রত্যন্ত এলাকা থেকে রিক্রুট করছে জঙ্গি সংগঠন আল কায়দা।

RELATED Articles

Leave a Comment