স্বামী পরকীয়ায় লিপ্ত, সন্দেহের বশে স্বামীর গায়ে ফুটন্ত জল ঢাললেন স্ত্রী, মারধর করে ছাদ থেকে ঠেলে ফেলে দিল শ্বশুরবাড়ির লোকজন

শ্বশুরবাড়িতে বধূ নির্যাতনের ঘটনা তো হামেশাই ঘটে। তবে এবার শ্বশুর বাড়ি গিয়ে আক্রমণের (physical abuse) শিকার হলেন জামাই। শশুর বাড়িতে জামাইকে জামাই আদর করা হয় বলেই এতদিন জেনে এসেছেন সবাই। তবে শ্বশুর বাড়িতে জামাই নির্যাতনের ঘটনা এই প্রথম না হলেও সচরাচর এই ঘটনা ঘটে না। ‌ তবে এবার শ্বশুর বাড়িতে নিয়ে গিয়ে জামাইকে মারধোর ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া অত্যাচারের অভিযোগ উঠেছে। জামাইয়ের তরফে অভিযোগ করা হয়েছে, ঘুমন্ত অবস্থায় গায়ে গরম জল ঢেলে দেওয়ার।

স্ত্রীর সঙ্গে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন ওই তরুণ। শ্বশুর বাড়ির বিরুদ্ধে অভিযোগ করে ওই তরুণ জানান, খাওয়া দাওয়া করে রাতে ঘুমোতেই গায়ে ফুটন্ত জল ঢেলে দেয় তার স্ত্রী। শ্বশুর বাড়ির লোকেরা ওই তরুণকে মারধর করেছে বলেও অভিযোগ উঠেছে। এমনকি শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে (physical abuse) দেওয়ার চেষ্টা করা হয় ওই তরুণকে বলেও অভিযোগ করা হয়েছে। ‌ ঘটনাটি ঘটেছে শনিবার মধ্যরাতে। তরুণের নাম আশীষ কুমার রাই। আশীষ বালিয়ার বাসিন্দা। ‌আশীষের স্ত্রী অভিযুক্ত অমৃতা রাই। ‌‌অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে স্ত্রী অমৃতাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি উত্তর প্রদেশ এলাকার।

পুলিশ সূত্রে খবর শনিবার অমৃতাকে নিয়ে শ্বশুর বাড়ি গিয়েছিলেন ওই তরুণ। রাতে বাড়ি ফিরতে চাইলে শ্বশুরবাড়ির সদস্যরা জামাইকে আটকে (physical abuse) দেন। এই ঘটনা স্বাভাবিক লাগলেও রাত গড়াতেই তেমনটা মনে হয়নি। ‌এমনকি এই শ্বশুর বাড়ি থেকে যাতে জামাই যেতে না পারেন তার জন্য বাইকের চাবি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে রেখে ছিল শ্বশুরবাড়ির লোকেরা। ‌

ওই তরুণ আশীষ ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলেন তিনি। তার স্ত্রী অমৃতা স্নান করবে বলে ঘর থেকে বেরিয়ে যান। অমৃতার বোন সেই সময় জল ফোটান। অভিযোগ করেন, রাত তিনটা নাগাদ তিনি যখন ঘুমে আচ্ছন্ন ছিলেন তখন তার ওপর গরম জল ঢেলে (physical abuse) দেন তার স্ত্রী অমৃতা। সেখান থেকে পালানোর চেষ্টা করলেও, কোন লাভ হয়নি তার। ‌ আশীষ সেখান থেকে পালিয়ে আসতে চেষ্টা করলে তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে মারধর করতে শুরু করেন। এমনকি ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়। এই ঘটনায় মাথায় চোট পেয়েছেন ওই তরুণ।

নিকটবর্তী থানায় ওই তরুন তার স্ত্রীয়ের বিরুদ্ধে শারীরিক হেনস্থার (physical abuse) অভিযোগ এনে এফ আই আর করেছেন। আশীষের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অমৃতাকে। অমৃতাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের তরফে জানানো হয়েছে, আশিক বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছে এই সন্দেহেই স্বামীর ওপর আক্রমণ চালান শ্বশুরবাড়ির লোক ও তার স্ত্রী। এই ঘটনার তদন্ত করছে উত্তর প্রদেশ পুলিশ।

RELATED Articles