সন্ত্রাসের আশঙ্কা! ভোটের দিন গৃহবন্দি করা হোক তৃণমূল মন্ত্রী উদয়ন গুহকে, নির্বাচন কমিশনে আর্জি নিশীথ প্রামাণিকের

Nisith Pramanik and Udayan Guha: আর মাত্র ৪৮ ঘণ্টা। এরপরই শুরু হবে দেশের সবথেকে বড় নির্বাচন। আগামী ১৯ এপ্রিল রয়েছে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট। এদিন উত্তরবঙ্গের তিন আসনে ভোট রয়েছে, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। ভোটের দিন এবার উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে গৃহবন্দি করার আর্জি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik and Udayan Guha)

উদয়ন গুহর নেতৃত্বে বারবার কোচবিহারের বিজেপি কর্মীদের উপর হামলা হয়েছে বলে দাবী নিশীথ প্রামাণিকের। ভোটের দিনও সন্ত্রাস ছড়াতে পারেন তিনি, এমনটাই আশঙ্কা নিশীথের (Nisith Pramanik and Udayan Guha)। আর সেই কারণেই উদয়নকে গৃহবন্দি করার আর্জি জানালেন বিজেপি প্রার্থী।

নিশীথের কথায়, “সন্ত্রাসের আশঙ্কাতেই ভোটের দিন উদয়ন গুহ যাতে তাঁর বুথের বাইরে বের হতে না পারেন তা দেখার জন্য নির্বাচন কমিশনে আর্জি জানিয়েছি (Nisith Pramanik and Udayan Guha)। কারণ ভোটের আগে থেকেই বারবার তিনি বিভিন্ন জায়গায় গিয়ে উস্কানি দিয়ে অশান্তি করছেন। এর জেরে আমাদের দলের কর্মীরা আক্রান্ত হচ্ছেন। তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন”।

যদিও নিশীথের এই দাবীকে সেভাবে আমল দিতে রাজি নন উদয়ন গুহ। তাঁর কথায়, “পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। তার নির্বাচন কমিশনের কাছে আবদার রয়েছে (Nisith Pramanik and Udayan Guha)। খড় কুটো আঁকড়ে বাঁচবার চেষ্টা করছেন। তাই বলছে আমাকে যাতে গৃহবন্দি রাখা হোক। তাহলে ওঁ বুঝতে পারবেন, মানুষের মধ্যে প্রতিক্রিয়া কী হয়! আমিও চাই বেশি করে দাবি করুক। আমিও চাই কমিশন আমাকে গৃহবন্দি করে রাখুক, তাতে মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া তৈরি হবে, তাতে আমরা আরও বেশি করে জয়ী হব”।

উদয়ন এও বলেন, “মানুষের পাশে থেকে সবসময় কাজ করি। মানুষও আমাকে চায়। তাই ভয় পেয়ে গেছেন নিশীথ প্রামাণিক। এবার নির্বাচন কমিশনে আর্জি জানিয়েছেন যাতে ভোটের দিন আমি বাইরে না বের হতে পারি (Nisith Pramanik and Udayan Guha)। এতে লাভ হবে না। মানুষের অধিকার মানুষই বুঝে নেবেন”।

প্রসঙ্গত, উদয়ন গুহ ও নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik and Udayan Guha) মধ্যে সংঘাত কোনও নতুন ঘটনা নয়। গত ৩১ মার্চ হামলা হয় উদয়ন গুহর গাড়িতে। তাঁর দাবী ছিল, নিশীথের লোকজনই এই হামলা করেছে। আবার নিশীথ পাল্টা দাবী করেছিলেন, তৃণমূলের পক্ষ থেকেই প্রথমে হামলা করা হয়েছিল। আবার এর আগে ১৯ মার্চও প্রকাশ্য রাস্তায় সংঘাতে জড়ান উদয়ন ও নিশীথ। দু’পক্ষের কর্মীদের মধ্যে তুমুল হাতাহাতি হয়। সেই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল কোচবিহারে।

RELATED Articles