মে মাসের ১৬ তারিখ থেকে রাজ্যে করোনা সংক্রমণ রুখতে জারি করা হয় লকডাউন। ফলে তালা পড়ে সমস্ত স্টুডিওতেও। বন্ধ শুটিং। আগের যা কিছু শুট করা ছিল, তা দিয়েই আপাতত চলছে। কিছুটা নতুন, কিছুটা ফ্লাশব্ল্যাক, এভাবেই টানা হচ্ছে নানান ধারাবাহিকের পর্বগুলি। কিন্তু এরপর?
যা শুটিং রয়েছে, তাতে হয়ত আর মেরেকেটে দু’দিন নতুন পর্ব দেখতে পাবেন দর্শকেরা। হয়ত ৩রা জুন পর্যন্ত ‘খড়কুটো’ ও ‘মোহর’-এর নতুন পর্ব দেখা যাবে, এরপর কী হবে, সেটা নিয়েই চিন্তায় পড়েছেন কলাকুশলীরা।
আরও পড়ুন- বাইক চালানোর চেষ্টা করছে ছোট্ট ইউভান, ছেলের সঙ্গে জুটি বাঁধলেন বাবা রাজ চক্রবর্তী
এদিকে ‘শুট ফ্রম হোম’ করে ধারাবাহিক এগিয়ে যাওয়া অতটা সহজ কাজ নয়। এই নিয়েও বাকবিতণ্ডায় জড়িয়েছে আর্টিস্ট ফোরাম ও ফেডারেশন। বাড়ি থেকে শুট কেয়া নিয়ে দুই পক্ষের মধ্যে শুরু হয়েছে বিরোধিতা।
সম্প্রতি প্রকাশিত হওয়া একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, বাড়ি থেকে শুটিং করা হলে সেই ধারাবাহিকের সঙ্গে যুক্ত কলাকুশলীরাও তাঁদের ন্যায্য পারিশ্রমিক পাবেন। কিন্তু ফেডারেশনের বক্তব্য ছিল, বাড়ি থেকে শুটিং হলে শুধুমাত্র অভিনেতা এবং প্রযোজকের ঘরেই টাকা আসবে। কলাকুশলীরা কিছুই পাবেন না। কারণ ‘শ্যুট ফ্রম হোম’ করলে মেকআপ আর্টিস্ট, বা অন্যান্য টেকনিশিয়ানদের প্রয়োজন পড়বে না। ফলে তারা উপার্জন থেকে বঞ্চিত হবেন।
আরও পড়ুন- মডেলকে লাগাতার ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগ বলিউডের ৯ তারকার বিরুদ্ধে, এফআইআর দায়ের বান্দ্রা থানায়
এই কারণে কলাকুশলীদের অধিকাংশের বক্তব্য, এখনও পর্যন্ত যদি শুটিং শুরু করা না হয়, তাহলে দর্শকরা নিজেদের প্রিয় ধারাবাহিক দেখার থেকে বঞ্চিত হবেন। আর টেকনিশিয়ানদের উপার্জন নিয়েও ধন্দ থেকে যাবে।





