‘ঈশ্বর মেয়ের বেলটা করিয়ে দিও’, আদালত চত্বরে দাঁড়িয়ে মেয়ের জামিন মামলা নিয়ে কাতর প্রার্থনা অনুব্রতর

গরু পাচার মামলায় আপাতত জেলবন্দি বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এই একই মামলায় কিছুদিন আগে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকেও গ্রেফতার করেছে ইডি। বর্তমানে দু’জনেরই ঠিকানা তিহাড় জেল। বারবার জামিনের আর্জি জানিয়েছেন বাবা-মেয়ে দু’জনেই।

আগামী ১২ই মে সুকন্যার মামলার শুনানি রয়েছে। এখন তাই সবটা ঈশ্বরের হাতেই ছেড়ে দিলেন অনুব্রত। আজ, সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করা হয় কেষ্টকে। এদিন আদালত থেকে বেরোনোর সময় সুকন্যার জামিন মামলা নিয়ে তিনি বলেন, “ঈশ্বর যেন বেলটা করিয়ে দেন”।

এদিন আদালত থেকে বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন অনুব্রত। মেয়ে সুকন্যার সঙ্গে কী তাঁর কথা হয়েছে, তা নিয়ে মুখ খোলেন কেষ্ট। বলেন, “বাবা-মেয়ের মধ্যে যা কথা হয়। তাই হয়েছে”।

আগামী ১২ই মে সুকন্যার জামিন মামলার শুনানি রয়েছে। তা নিয়েও এদিন মুখ খোলেন অনুব্রত। প্রার্থনা করা তিনি বলেন, “ঈশ্বর যেন বেল দিয়ে দেন”। নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে অনুব্রত বলেন, “শরীর খুব খারাপ। বুকে ব্যথা। শ্বাসকষ্ট। সে কারণেই সংশোধনাগার পরিবর্তন করতে চাইছি”। এও জানান যে জেলের বাইরের চিকিৎসক দেখানোর পরিকল্পনা করা হচ্ছে।

বলে রাখি, গত বছরের আগস্ট মাসে বোলপুরের বাড়ি থেকে গরু পাচার কাণ্ডে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে ঠাঁই হলেও তাঁর বর্তমান ঠিকানা এখন দিল্লির তিহাড় জেল। তবে দল তাঁর সমর্থনে রয়েছে। আর তিনি নিজেও দলের প্রতি যে আস্থা রেখেছেন, তা বারবার জানিয়েছেন কেষ্ট। তবে এদিন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দল কেমন ফল করবে, সে বিষয়ে প্রশ্ন করা হলে কোনও উত্তর দেন নি অনুব্রত।

RELATED Articles