মাঝরাতে মুম্বাইতে গাড়ির ভিতর হামলার শিকার সস্ত্রীক সাংবাদিক অর্ণব গোস্বামী, অভিযোগ কংগ্রেসের দিকে

গতকাল রাতে সস্ত্রীক আক্রান্ত হন দেশের বিখ্যাত টিভি সাংবাদিক অর্ণব গোস্বামী। বুধবার গভীর রাতে স্ত্রীকে নিয়ে গাড়িতে করে ফেরার সময় দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ। অর্নবের চ‍্যানেল রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের দাবি তাঁদের প্রধান সম্পাদক অর্ণবের বিরুদ্ধে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে।

জানা গিয়েছে, নিউজ চ্যানেলের রাতের শো শেষে টয়োটা গাড়িতে করে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরে সাংবাদিকের উপর এই আক্রমণ চালানো হয়। অভিযোগ মুখোশপরা হামলাকারীরা অর্ণবের গাড়িতে বোতলও ছোঁড়ে। তবে বাইকে আসা দুই দুষ্কৃতী পালাতে পারেনি। অর্ণবের নিরাপত্তাকর্মীরা তাদের ধরে ফেলে। সাংবাদিকের দাবি, ধৃতেরা কংগ্রেসের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে। অভিযুক্তরা যুব কংগ্রেসকর্মী বলে একটি ভিডিও শেয়ার করে জানান অর্ণব। রাতে অভিযোগ জানাতে নিকটস্থ পুলিশ স্টেশনেও যান সাংবাদিক। যদিও এফআইআরে দুই যুব কংগ্রেসকর্মীর নাম লিখতে পুলিশ অস্বীকার করে বলে অভিযোগ রিপাবলিক টিভির।

অর্ণবের কথায়, ধৃতরা জানিয়েছে, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশেই তাঁরা তাঁকে আক্রমণ করার চেষ্টা করে। ঘটনাটি ঘটার পরেই অর্ণব তাঁর বহুতলের বেসমেন্টে দাঁড়িয়ে একটি লাইভ শো করেন। যেখানে তিনি আক্রমণের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন এবং অভিযোগ করেন আক্রমণের নেপথ্যে আছে সোনিয়া গান্ধীর মস্তিস্ক। তিনি বলেন, নিরন্তর তিনি কংগ্রেস এবং নেহেরু – গান্ধী পরিবারের দুর্নীতির কথা প্রকাশ করে চলেছেন। কদিন আগে প্রিয়াঙ্কা গান্ধী গুজরাতে করোনা ইস‍্যুতে হিন্দু মুসলমানের মধ‍্যে ভেদাভেদ করা হচ্ছে বলে যে মিথ্যা কথা বলেছিলেন, তা তিনি ফাঁস করে দিয়েছেন বলেই এই আক্রমণ। অর্ণব সোনিয়া গান্ধীকে চ্যালেঞ্জ করে ওই লাইভ শো তে বলেন, যত পারেন গুন্ডা নামান সোনিয়া গান্ধী, কিন্তু তিনি দুর্নীতি ফাঁস করা বন্ধ করবেননা।

গত সপ্তাহে মহারাষ্ট্রের পালঘরে দুই সাধু ও তাঁদের চালকে পিটিয়ে মারা হয়। তাঁদের মধ্যে এক সাধুর বয়স ছিল ৭০ বছর। এই ঘটনা নিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী কেন চুপ, তা নিয়ে নিজের লাইভ শো’তে প্রশ্ন করেছিলেন অর্ণব গোস্বামী। পালঘর গণপিটুনি কাণ্ডে ক্ষুব্ধ রিপাবলিক টিভির প্রধান সম্পাদক অর্ণব গোস্বামী নিজের লাইভ অনুষ্ঠান চলাকালীন অডিটর্স দিল্ড অফ ইন্ডিয়া থেকে পদত্যাগ করার কথাও বলেন। পাশাপাশি অন‍্যান‍্য বুদ্ধিজীবীদের চুপ করে থাকা নিয়ে‌ও সরব হন।

RELATED Articles

Leave a Comment