কিছুদিন আগেই ফেডারেশন লিগ কমিটির প্রস্তাবে চলতি মরসুমে ইতি টানতে মোহনবাগানকে সরকারিভাবে আই লিগের বিজেতা ঘোষণা করা হয়। কিন্তু আইলিগ জিতিয়েই ক্লাব ছাড়লেন কোচ। আইলিগের এই বিজেতা দলের কোচ কিবু ভিকুনা এখন কেরালা ব্লাস্টার্সের নতুন কোচ হতে চলেছেন। বেশ কিছুদিন ধরেই কিবুর কেরালায় যোগদান নিয়ে জল্পনা চলছিল। অবশেষে জল্পনার অবসান।
বুধবার সকালেই প্রাক্তন কোচ এলকো শাতোরির সঙ্গে চুক্তি শেষ করে কেরালা ব্লাস্টার্স।এরপর সন্ধ্যাতেই কেরালা টিম তাদের নতুন কোচের নাম ঘোষণা করে। সেখানেই কিবুর নাম ঘোষণা করে দেয় ফ্রাঞ্চাইজি দলটি। ফলে মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করেও বিদায় নিচ্ছেন স্প্যানিশ কোচ ।
https://twitter.com/KeralaBlasters/status/1252786703561101313?s=20
প্রসঙ্গত , আইএসএলের নতুন মরশুমে এটিকে-র সঙ্গে দল তৈরী করছে মোহনবাগান। এবার থেকে এই দুই দল আইএসেলের ময়দানে একত্র হয়ে খেলবে। অন্যদিকে এই নতুন দলের চিফ কোচ হিসেবে আইএসএল জয়ী কোচ হাবাসের নাম ইতিমধ্যেই ঘোষণা করেছেন সঞ্জীব গোয়েঙ্কা। তাই মোহনবাগানের পুরোনো কোচ কিবু নতুন চ্যালেঞ্জ নিয়ে কেরালা পাড়ি দিলেন।
https://twitter.com/KeralaBlasters/status/1252940710724038657?s=20
বলাই বাহুল্য নতুন মরসুমে আইএসএল এর অন্যতম ইউএসপি হতে চলেছে এটিকে-মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচে হাবাস আর ভিকুনার স্ট্যাটেজির লড়াই। মোহনবাগানে তাঁর সহকারি থাকা থমাস আর ফিজিক্যাল ট্রেনার পাউলিশকেও কেরালায় নিয়ে যাচ্ছেন কিবু।





