‘মোদী-যোগী চিরকাল থাকবেন না, তখন তোমাদের কে বাঁচাবে’, খোলাখুলি হুমকি AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসির

হরিদ্বারের ধর্ম সংসদে সন্ন্যাসীদের করা মন্তব্যকে ঘিরে চারিদিকে রাজনীতি শুরু হয়েছে। এই ধর্ম সংসদে সন্ন্যাসীরা দাবী করেন, “দেশে যেভাবে মুসলিমদের জনসংখ্যা বাড়ছে, তাতে ২০২৯ সালে দেশের প্রধানমন্ত্রী কোনও মুসলিম সম্প্রদায়ের মানুষ হবেন”। শুধু তাই-ই নয়, এর পাশাপাশি তারা মুসলিম গণহত্যার ডাক দেন। হিন্দুদের উদ্দেশে পরামর্শ দিয়ে বলেন যাতে তারা মোবাইলের বদলে অস্ত্র কেনেন।

হরিদ্বারের এই অনুষ্ঠানে সন্ন্যাসীদের এমন মন্তব্যের ভিডিওর উপর ভিত্তি করে তাদের ও সম্প্রতি ইসলাম ত্যাগ করে হিন্দু হওয়া ওয়াসিম রিজভির বিরুদ্ধে মামলা দায়ের করেছে উত্তরাখণ্ড পুলিশ। সন্ন্যাসীদের এই মন্তব্যের বিরোধিতা করেছেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তবে এমন সময়ই তাঁরও এমন একটি মন্তব্যের ভিডিও ভাইরাল হয়, যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে।

সম্প্রতি, AIMIM সভাপতি আসাদউদ্দিন ওয়াইসির একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে তাঁকে হিন্দু ও পুলিশকে সরাসরি হুমকি দিতে দেখা গিয়েছে। ভাইরাল এই ভিডিওতে ওয়াইসি বলছেন, “আমি পুলিশকর্মীদের বলতে চাই, তাঁরা যেন মনে রাখে যে যোগী আদিত্যনাথ আজীবন মুখ্যমন্ত্রী থাকবেন না। নরেন্দ্র মোদীও আজীবন প্রধানমন্ত্রী থাকবেন না”।

এরপর ওয়াইসির সংযোজন, “আমরা মুসলিমরা সবকিছু দেখে চুপচাপ আছি। কিন্তু মনে রাখবেন, আমরা কিছু ভুলব না। আল্লাহ নিজের শক্তি দিয়ে তোমাদের বরবাদ করে দেবে। ইনশাল্লাহ আমরা সব মনে রাখব, আর সময়ও বদলাবে। তখন তোমাদের কে বাঁচাতে আসবে? যোগী মঠে আর মোদী হিমালয়ে চলে যাবে। মনে রাখবে, আমরা কিছুই ভুলব না”।

https://twitter.com/shalabhmani/status/1474016368554958850?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1474016368554958850%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Findiarag.in%2Fviral-video-of-asaduddin-owaisi-hate-speech-ar%2F

সূত্রের খবর অনুযায়ী, ওয়াইসির এই ভাইরাল ভিডিও ১২ ডিসেম্বর কানপুরের একটি সভার। ওয়াইসির এই মন্তব্যের পর এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

এই ভিডিও থেকে এটা বেশ স্পষ্ট হয়েছে যে হরিদ্বারে ১৭ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলা সাধু-সন্ন্যাসীদের অনুষ্ঠানের অনেক আগেই ওয়াইসি এমন হুমকি দিয়েছেন। ওয়াইসির এই ভিডিও ভাইরাল হওয়ার পর নানান মহল থেকে তাঁকে গ্রেফতার করার দাবী তোলা হয়েছে।

RELATED Articles