প্রথমের থেকে ব্যবধান বাড়লে মানবদেহে বেশি কার্যকর হবে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ! জানাল ল্যানসেটের রিপোর্ট

প্রথম ডোজের পর ১২ থেকে ১৬ সপ্তাহের ব্যবধানে করোনা টিকা কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নিলে তা মানবদেহে বেশি কার্যকর হবে বলে জানালো ল্যানসেটে সদ্য প্রকাশিত এক রিপোর্ট।

প্রসঙ্গত, ভারতে করোনা প্রতিষেধকের এই মুহূর্তে তীব্র আকাল চলছে। সম্প্রতি, ভারতে কোভিশিল্ড টিকার দুটি ডোজের মধ্যে ব্যবধান বাড়িয়ে ১২-১৬ সপ্তাহ করা হয়। এর আগে প্রথম ডোজ নেওয়ার ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যেই দ্বিতীয় ডোজ নিতে হত৷

ব্যবধান বাড়ানোর প্রস্তাব  ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ অন ইম্যুনাইজেশনে তরফে পাঠানো হয়েছিল ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাক্সিন অ্যাডমিনিস্ট্রেশনের কাছে।

এই সিদ্ধান্তকে সমর্থন করে সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুনাওয়ালা জানিয়েছিলেন, ‘এই সিদ্ধান্তের ফলে টিকার কার্যকারিতা ও সক্রিয়তা, দুটোই বাড়বে৷ এটা খুব ভাল পদক্ষেপ৷ কারণ, নির্দিষ্ট তথ্যভাণ্ডারের উপর নির্ভর করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ টিকার দুটি ডোজের মাঝের ব্য়বধান বাড়ানোর এই সিদ্ধান্ত সম্পূর্ণ বিজ্ঞানসম্মত৷’

আর এবার ল্যানসেটের রিপোর্টে প্রমাণিত হল, ৬ সপ্তাহের কম ব্যবধানে যদি মানব শরীরে টিকা দেওয়া হয়, তাহলে কোভিশিল্ড ৫৫ শতাংশের কম কার্যকর বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে।

আরও অন্যান্য খবর