ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল জম্মু-কাশ্মীরে। নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল একটি বাস। সেই বাসে চালক ও যাত্রী মিলিয়ে প্রায় ৫০ জনের বেশি ছিলেন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৩৬ জনের। আহত ১৯ জন।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
পিটিআই সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে আজ, বুধবার সকালে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার আসার অঞ্চলে। জানা গিয়েছে কিশতওয়ার থেকে জম্মু যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে ওই বাসটি। বাটোতে-কিশতওয়ার জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়। উদ্ধারকারী দল দ্রুত পৌঁছয় ঘটনাস্থলে।
এই ঘটনার বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, বাসটি রাস্তা থেকে প্রায় কয়েকশো ফুট নীচে গড়িয়ে পড়েছে। একেবারে ভেঙে দুমড়ে-মুচড়ে গিয়েছে বাসটি। পুলিশ ও অন্যান্য উদ্ধারকারী দল পৌঁছনোর আগে উদ্ধারকাজ শুরু করে দেন স্থানীয় বাসিন্দারা। ভিডিওতে দেখা গিয়েছে, ভাঙাচোরা বাসটির কাঠামোর পাশে মাটিতে অনেক নিথর দেহ শুইয়ে রাখা রয়েছে।
https://twitter.com/PTI_News/status/1724691969245392989?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1724691969245392989%7Ctwgr%5E2ec6289b972a9150bd1519795956d98ea8190b8f%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Findia%2Fseveral-dead-after-bus-plunges-into-gorge-in-jammu-and-kashmir-s-doda-948723.html
এই দুর্টনার বিষয়ে খোঁজ খবর নেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, “অসর অঞ্চলে বাস দুর্ঘটনার খবর পাওয়ার পর, এইমাত্র জম্মু ও কাশ্মীরের ডোডার জেলা কমিশনার, হরবিন্দর সিংয়ের সঙ্গে কথা বললাম। দুর্ভাগ্যবশত ৫ জনের মৃত্যু হয়েছে। আহতদের প্রয়োজন অনুযায়ী কিশতওয়ার জেলা হাসপাতাল এবং জিএমসি ডোডায় নিয়ে যাওয়া হচ্ছে। গুরুতর আহতদের অন্য হাসপতালে নিয়ে যেতে হেলিকপ্টার পরিষেবার ব্যবস্থা করা হবে। প্রয়োজনীয় সব ধরনের সাহায্য দেওয়া হচ্ছে। আমি সর্বক্ষণ যোগাযোগে রাখছি”।
https://twitter.com/DrJitendraSingh/status/1724706117006344482?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1724706117006344482%7Ctwgr%5E40e1d15b5efc4a330972d4f265e646922a6e99f8%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Fat-least-36-dead-as-bus-falls-into-deep-gorge-in-jammu-and-kashmir%2F
এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। দুর্ঘটনা কবলিতদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেছেন, “ডোডার এই বাস দুর্ঘটনায় আমরা মর্মাহত। সকলের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রয়েছে। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। জেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তা করবে”।






