ভয়াবহ বন্যা ভাসছে অসমের ৫টি জেলা, সঙ্গে বাড়ছে সংক্রমনের প্রকোপ

একদিকে রয়েছে করোনা সংক্রমনের ভয় আর অন্যদিকে ব্রহ্মপুত্র নদের রোষ। এ বার ভয়াবহ বন্যায় বসলো অসম। প্রবল বৃষ্টির জেরে ব্রহ্মপুত্র নদের জল বেড়ে ভাসিয়ে দিয়েছে অসমের ৫টি জেলাকে। গত ১৬ মে থেকে প্রবল বৃষ্টিপাতে জেরে বন্যার সম্মুখীন হয় অসম৷

সংবাদ সংস্থাকে অসম সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রহ্মপুত্র নদের জল ১৬ মে থেকেই প্রতি ২-৩ ঘণ্টায় ১ থেকে ২ সেন্টিমিটার করে বেড়ে চলেছে। বর্তমানে ব্রহ্মপুত্রের জলস্তর ৪৫.৮০ মিটার বেড়ে গিয়েছে৷এখনো অবধি পাওয়া খবর অনুসারে সবচেয়ে খারাপ পরিস্থিতি ডিব্রুগড়ে। অসমের বিপর্যয় মোকাবিলা বিভাগ জানিয়েছে, ব্রহ্মপুত্র নদের জল বিপদ সীমার উপরে বইছে৷

https://twitter.com/ANI/status/1265436225504022533?s=20

অসমে ৫ টি জেলার প্রায় ৩০ হাজার ৭০০-র বেশি মানুষ বন্যা কবলিত৷ধেমাজি, ডিব্রুগড়, দারাঙ্গ, লখিমপুর ও গোয়ালপাড়া এই ৫টি জেলা এখন বন্যার জলে প্লাবিত। গোয়ালপাড়ায় প্রায় ৯ হাজার মানুষ সব খুইয়েছে ব্রহ্মপুত্রের রোষে৷ সবাইকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে৷ বন্যার জল ঢুকে ১২৭টি গ্রামের ৫৭৯ একর জমির ফসল নষ্ট হয়েছে৷ গোয়ালপাড়ায় ৩৩টি রিলিফ ক্যাম্পে আশ্রয় নিয়েছেন প্রায় ৮ হাজারের বেশি মানুষ।

এই বন্যার মধ্যে করোনা সংক্রমনের প্রকোপও বেড়েই চলেছে।বিপর্যয়ের জেরে উড়েছে সামাজিক দূরত্ব যার জেরে ১৮৭ জনের দেহে নতুন করে করোনা সংক্রমণ ধরা পড়েছে৷

RELATED Articles

Leave a Comment