ফের জম্মু-কাশ্মীরের জঙ্গি আক্রমণকে প্রতিহত করল পুলিশ। পুলওয়ামার ছকেই জঙ্গিরা আক্রমণ চালায় আভিগুন্দ রাজপোরা এলাকায়। আগের মতোই বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে হানা দেয় জঙ্গিরা। মঙ্গলবার রাতে খবর পেয়েই জম্মু-কাশ্মীর পুলিশ বিস্ফোরক IED উদ্ধার করে৷
সূত্রের খবর অনুযায়ী, পুলওয়ামা এলাকায় ঢুকেছিল জঙ্গিরা ৷একটি স্যান্ট্রো গাড়িতে বিস্ফোরক ভর্তি করে জঙ্গিদের হানা দেওয়ার খবর পেয়ে , সেই জায়গাতেই হানা দেয় পুলিশ। সেই একই জায়গাতেই ন্যাশানাল ইনভেস্টিগেশন এজেন্সি(NIA)-ও পৌঁছেছিল ৷
https://twitter.com/ANI/status/1265865088210046976?s=20
এরপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে গাড়ির চালকের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই শুরু হয়৷ জানা গেছে ,যারা আক্রমণ করতে এসেছিল তারা হিজবুল মুজাহিদিন জঙ্গী। ঘটনাচক্রে গাড়ি ভর্তি বিস্ফোরক ফেলে রেখেই পালিয়ে যায় তারা ৷
স্থানীয় খবর অনুযায়ী পুলিশ বিস্ফোরক খুঁজে পায় ৷ গাড়ির রিয়ার সিটে ড্রামভর্তি করে বিস্ফোরক রাখা ছিল৷ বোম্ব ডিসপোজাল স্কোয়াড সেখানে পৌঁছলে তারা গাড়িতে বিস্ফোরণ করে দেয়। এলাকায় বিস্ফোরণ ঘটানোর আগে সেখান থেকে স্থানীয় মানুষজনদের সরিয়ে দেওয়া হয় ৷
এমনকি গাড়িতে একটি ফেক নম্বর প্লেটও লাগানো ছিল৷ এটা একটি কাঠুয়া জেলার একটি স্কুটারের নম্বর ৷ এখন কেসটি NIA -র অধীনে তুলে দেওয়া হয়েছে ৷





“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!